তনু
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ ত’নু
তনু tonu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ওই ত’নুখানি তব আমি ভালোবাসি।
এ প্রাণ তোমার দেহে হয়েছে উদাসী
শিশিরেতে টলমল ঢলঢল ফুল
টুটে পড়ে থরে থরে যৌবন বিকাশি।
চারি দিকে গুঞ্জরিছে জগৎ আকুল
সারা নিশি সারা দিন ভ্রমর পিপাসী।
ভালোবেসে বায়ু এসে দুলাইছে দুল,
মুখে পড়ে মোহভরে পূর্ণিমার হাসি।
পূর্ণ দেহখানি হতে উঠিছে সুবাস।
মরি মরি কোথা সেই নিভৃত নিলয়,
কোমল শয়নে যেথা ফেলিছে নিশ্বাস
ত’নু-ঢাকা মধুমাখা বিজন হৃদয়।
ওই দেহখানি বুকে তুলে নেব, বালা,
পঞ্চদশ বসন্তের একগাছি মালা॥


![তনু tonu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 তনু tonu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/তনু-tonu-কবিতা--1024x536.gif)

![স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্মৃতি-smriti-কবিতা-1-1-1024x536.gif)
![ভগ্নহৃদয় দ্বিতীয় সর্গ bhagno hriday ditio sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 ভগ্নহৃদয় দ্বিতীয় সর্গ bhagno hriday ditio sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-দ্বিতীয়-সর্গ-bhagno-hriday-ditio-sorgo-কবিতা--1024x536.gif)
![প্রেম-মরীচিকা prem marichika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম-মরীচিকা prem marichika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রেম-মরীচিকা-prem-marichika-কবিতা--1024x536.gif)

![পত্রপুট কাব্যগ্রন্থের ‘ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত’ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/ওরা-অন্ত্যজ-ওরা-মন্ত্রবর্জিত-1024x576.gif)
![আমার এই ছোটো কলসিটা amar ei chhoto kolsita [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আমার এই ছোটো কলসিটা amar ei chhoto kolsita [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমার-এই-ছোটো-কলসিটা-amar-ei-chhoto-kolsita-কবিতা--1024x536.gif)