আমার নামটা দিয়ে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ আমার-নামটা দিয়ে
আমার নামটা দিয়ে amar namta-diye [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আমার নামটা-দিয়ে ঢেকে রাখি যারে
মরছে সে এই নামের কারাগারে।
সকল ভুলে যতই দিবারাতি
নামটারে ওই আকাশপানে গাঁথি,
ততই আমার নামের অন্ধকারে
হারাই আমার সত্য আপনারে।
জড়ো করে ধূলির ‘পরে ধূলি
নামটারে মোর উচ্চ করে তুলি।
ছিদ্র পাছে হয় রে কোনোখানে
চিত্ত মম বিরাম নাহি মানে,
যতন করি যতই এ মিথ্যারে
ততই আমি হারাই আপনারে।
![আমার নামটা দিয়ে amar namta diye [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 Amar Rabindranath Logo](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/09/Amar-Rabindranath-Logo-e1649308436976-300x240.jpeg)

![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের স্তন ১ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর স্তন ১ ston 1 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্তন-১-ston-1-কবিতা--1024x536.gif)
![ভগ্নহৃদয় পঞ্চম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর ভগ্নহৃদয় পঞ্চম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-পঞ্চম-সর্গ-কবিতা--1024x536.gif)

![আমার নামটা দিয়ে amar namta diye [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 1 আমার নামটা দিয়ে amar namta diye [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমার-নামটা-দিয়ে-amar-namta-diye-কবিতা--1024x536.gif)



