আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

অটোগ্রাফ কবিতা | otograph kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

অটোগ্রাফ কবিতাটি [ otograph-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রহাসিনী কাব্যগ্রন্থের অংশ।

অটোগ্রাফ

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ প্রহাসিনী

কবিতার নামঃ অটোগ্রাফ

 

 

অটোগ্রাফ কবিতা | otograph-kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

খুলে আজ বলি, ওগো নব্য,

নও তুমি পুরোপুরি সভ্য।

জগৎটা যত লও চিনে

ভদ্র হতেছ দিনে দিনে।

বলি তবু সত্য এ কথা–

বারো-আনা অভদ্রতা

কাপড়ে-চোপড়ে ঢাক’ তারে,

ধরা তবু পড়ে বারে বারে,

কথা যেই বার হয় মুখে

সন্দেহ যায় সেই চুকে।

ডেস্কেতে দেখিলাম, মাতা

রেখেছেন অটোগ্রাফ-খাতা।

আধুনিক রীতিটার ভানে

যেন সে তোমারই দাবি আনে।

এ ঠকানো তোমার যে নয়

মনে মোর নাই সংশয়।

 

সংসারে যারে বলে নাম

তার যে একটু নেই দাম

সে কথা কি কিছু ঢাকা আছে

শিশু ফিলজফারের কাছে।

খোকা বলে, বোকা বলে কেউ–

তা নিয়ে কাঁদ না ভেউ-ভেউ।

নাম-ভোলা খুশি নিয়ে আছ,

নামের আদর নাহি যাচ।

খাতাখানা মন্দ এ না গো

পাতা-ছেঁড়া কাজে যদি লাগ।

আমার নামের অক্ষর

চোখে তব দেবে ঠোক্কর।

ভাববে, এ বুড়োটার খেলা,

আঁচড়-পাঁচড় কাটে মেলা।

লজঞ্জুসের যত মূল্য

নাম মোর নহে তার তুল্য।

 

তাই তো নিজেরে বলি, ধিক্‌,

তোমারই হিসাব-জ্ঞান ঠিক।

বস্তু-অবস্তুর সেন্স্‌

খাঁটি তব, তার ডিফারেন্স্‌

পষ্ট তোমার কাছে খুবই–

তাই, হে লজঞ্জুস-লুভি,

মতলব করি মনে মনে,

খাতা থাক্‌ টেবিলের কোণে।

বনমালী কো-অপেতে গেলে

টফি-চকোলেট যদি মেলে

কোনোমতে তবে অন্তত

মান রবে আজকের মতো।

ছ বছর পরে নিয়ো খাতা,

পোকায় না কাটে যদি পাতা।

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত