হৃদয়-আকাশ
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ হৃদয় আকাশ
হৃদয়-আকাশ hriday akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
আমি ধরা দিয়েছি গো আকাশের পাখি,
নয়নে দেখেছি তব নূতন আকাশ।
দুখানি আঁখির পাতে কী রেখেছ ঢাকি,
হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস।
হৃদয় উড়িতে চায় হোথায় একাকী
আঁখি-তারকার দেশে করিবারে বাস।
ঐ গগনেতে চেয়ে উঠিয়াছে ডাকি,
হোথায় হারাতে চায় এ গীত-উচ্ছ্বাস।
তোমার হৃদয়াকাশ অসীম বিজন–
বিমল নীলিমা তার শান্ত সুকুমার,
যদি নিয়ে যাই ওই শূন্য হয়ে পার
আমার দুখানি পাখা কনক বরন।
হৃদয় চাতক হয়ে চাবে অশ্রুধার,
হৃদয় চকোর চাবে হাসির কিরণ।



![হৃদয়-আকাশ hriday akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 হৃদয়-আকাশ hriday akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হৃদয়-আকাশ-hriday-akash-কবিতা--1024x536.gif)

![অঞ্চলের বাতাস কবিতা । কড়ি ও কোমল । Oncholer Batas Kobita 2 অঞ্চলের বাতাস oncholer batas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অঞ্চলের-বাতাস-oncholer-batas-কবিতা--1024x536.gif)
![ভগ্নহৃদয় তৃতীয় সর্গ bhagno hriday titio sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 ভগ্নহৃদয় তৃতীয় সর্গ bhagno hriday titio sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-তৃতীয়-সর্গ-bhagno-hriday-titio-sorgo-কবিতা--1024x536.gif)


![কণিকা কাব্যগ্রন্থের ‘রাষ্ট্র-নীতি’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রনীতি কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Rashtroniti Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/রাষ্ট্রনীতি-কবিতা-কণিকা-কাব্যগ্রন্থ-1024x536.gif)
