আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ধ্যান কবিতা | dhyan kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ধ্যান কবিতাটি [ dhyan kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

ধ্যান dhyan

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ ধ্যান dhyan

 

ধ্যান কবিতা | dhyan kobita | বীথিকা-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কাল চলে আসিয়াছি, কোনো কথা বলি নি তোমারে।

            শেষ করে দিনু একেবারে

            আশা নৈরাশ্যের দ্বন্দ্ব, ক্ষুব্ধ কামনার

                 দুঃসহ ধিক্কার।

            বিরহের বিষণ্ন আকাশে

                      সন্ধ্যা হয়ে আসে।

তোমারে নিরখি ধ্যানে সব হতে স্বতন্ত্র করিয়া

                   অনন্তে ধরিয়া।

          নাই সৃষ্টিধারা,

        নাই রবিশশী গ্রহতারা;

               বায়ু স্তব্ধ আছে,

          দিগন্তে একটি রেখা আঁকে নাই গাছে।

 

               নাইকো জনতা,

                   নাই কানাকানি কথা।

                   নাই সময়ের পদধ্বনি

                   নিরন্ত মুহূর্ত স্থির, দণ্ড পল কিছুই না গণি।

                   নাই আলো, নাই অন্ধকার–

                  আমি নাই, গ্রন্থি নাই তোমার আমার।

নাই সুখ দুঃখ ভয়, আকাঙক্ষা বিলুপ্ত হল সব–

          আকাশে নিস্তব্ধ এক শান্ত অনুভব।

তোমাতে সমস্ত লীন, তুমি আছ একা।–

    আমি-হীন চিত্তমাঝে একান্ত-তোমারে শুধু দেখা।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত