শুধু কি তার , পূজা ৮৬ | Shudu ki tar রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।
শুধু কি তার , পূজা ৮৬ | Shudu ki tar
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯২২
শুধু কি তার:
শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে
গুণী মোর, ও গুণী!
বাঁধা বীণা রইবে পড়ে এমনি ভাবে
গুণী মোর, ও গুণী!
তা হলে হার হল যে হার হল,
শুধু বাঁধাবাঁধিই সার হল গুণী মোর, ও গুণী!
বাঁধনে যদি তোমার হাত লাগে
তা হলেই সুর জাগে, গুণী মোর, ও গুণী!
না হলে ধুলায় প’ড়ে লাজ কুড়াবে ॥
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।
১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়।

![কোপাই kopai [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই kopai [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কোপাই-kopai-কবিতা--1024x536.gif)
![মোহ moha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর মোহ moha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মোহ-moha-কবিতা--1024x536.gif)





![হে বিশ্বদেব, মোর কাছে তুমি he bishwadeb mor kaachhe tumi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর হে বিশ্বদেব, মোর কাছে তুমি he bishwadeb mor kaachhe tumi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হে-বিশ্বদেব-মোর-কাছে-তুমি-he-bishwadeb-1024x536.gif)

![মাধো madho [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর মাধো madho [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মাধো-madho-কবিতা--1024x536.gif)
![শুন সখি বাজত বাঁশি shuna sokhi bajat bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর শুন সখি বাজত বাঁশি shuna sokhi bajat bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শুন-সখি-বাজত-বাঁশি-shuna-sokhi-bajat-bashi-কবিতা--1024x536.gif)