আত্মাভিমান
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ আত্মা-ভিমান
আত্মাভিমান atmabhiman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
আপনি কণ্টক আমি, আপনি জর্জর।
আপনার মাঝে আমি শুধু ব্যথা পাই।
সকলের কাছে কেন যাচি গো নির্ভর–
গৃহ নাই, গৃহ নাই, মোর গৃহ নাই।
অতি তীক্ষ্ণ অতি ক্ষুদ্র আত্ম-অভিমান
সহিতে পারে না হায় তিল অসম্মান।
আগেভাগে সকলের পায়ে ফুটে যায়
ক্ষুদ্র ব’লে পাছে কেহ জানিতে না পায়।
বরঞ্চ আঁধারে রব ধুলায় মলিন,
চাহি না চাহি না এই দীন অহংকার–
আপন দারিদ্র৻ে আমি রহিব বিলীন,
বেড়াব না চেয়ে চেয়ে প্রসাদ সবার।
আপনার মাঝে যদি শান্তি পায় মন
বিনীত ধুলার শয্যা সুখের শয়ন॥


![বাদল-দিনের প্রথম কদম ফুল , প্রকৃতি পর্যায়, ৫৭ | রবীন্দ্রসঙ্গীত বাদল দিনের প্রথম ফুল [ গীতবিতান / প্রকৃতি পর্যায় / ৫৭ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/02/badol-diner-ful-1024x576.jpg)

![আত্মাভিমান atmabhiman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 আত্মাভিমান atmabhiman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আত্মাভিমান-atmabhiman-কবিতা--1024x536.gif)

![সত্য ২ sotyo 2 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 সত্য ২ sotyo 2 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সত্য-২-sotyo-2-কবিতা--1024x536.gif)
![আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আত্ম-অপমান-atmo-opoman-কবিতা--1024x536.gif)
![ভগ্নহৃদয় সপ্তদশ সর্গ bhagno hriday soptodos sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর ভগ্নহৃদয় সপ্তদশ সর্গ bhagno hriday soptodos sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-সপ্তদশ-সর্গ-bhagno-hriday-soptodos-sorgo-কবিতা--1024x536.gif)


![সোনার তরী কাব্যগ্রন্থের ‘সোনার তরী’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতা [ সোনার তরী ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/03/সোনার-তরী-কবিতা-1024x536.gif)