বসন্ত-অবসান
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ বসন্ত অবসান
বসন্ত-অবসান basanta abosan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
কখন বসন্ত গেল, এবার হল না গান।
কখন বকুল-মূল ছেয়েছিল ঝরা ফুল,
কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান।
কখন বসন্ত গেল এবার হল না গান॥
এবার বসন্তে কি রে যুঁথীগুলি জাগে নি রে!
অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান?
এবার কি সমীরণ জাগয় নি ফুলবন,
সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ।
কখন বসন্ত গেল, এবার হল না গান॥
যতগুলি পাখি ছিল গেয়ে বুঝি চলে গেল,
সমীরণে মিলে গেল বনের বিলাপ তান।
ভেঙেছে ফুলের মেলা, চলে গেছে হাসি-খেলা,
এতক্ষণে সন্ধ্যাবেলা জাগিয়া চাহিল প্রাণ।
কখন বসন্ত গেল, এবার হল না গান॥
বসন্তের শেষ রাতে এসেছি রে শূন্য হাতে,
এবার গাঁথি নি মালা, কী তোমারে করি দান।
কাঁদিছে নীরব বাঁশি, অধরে মিলায় হাসি,
তোমার নয়নে ভাসে ছলছল অভিমান।
এবার বসন্ত গেল, হল না, হল না গান!

![শ্যামলী কাব্যগ্রন্থের আমি কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Ami Kobita ] আমি কবিতা শ্যামলী [ Ami Kobita ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমি-কবিতা-শ্যামলী-Ami-Kobita--1024x536.gif)
![মাতাল maataal [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর মাতাল maataal [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মাতাল-maataal-কবিতা--1024x536.gif)

![বসন্ত-অবসান basanta abosan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 বসন্ত-অবসান basanta abosan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বসন্ত-অবসান-basanta-abosan-কবিতা--1024x536.gif)

![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের ‘পাখীর পালক’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর 2 পাখীর পালক pakhir palok [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পাখীর-পালক-pakhir-palok-কবিতা--1024x536.gif)
![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের বাঁশি কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর 3 বাঁশি bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বাঁশি-bashi-কবিতা-1-1-1024x536.gif)
![শেষ shesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর শেষ shesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শেষ-shesh-কবিতা--1024x536.gif)
