আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

শুন সখি বাজত বাঁশি shuna sokhi bajat bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

শুন সখি বাজত বাঁশি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী

কবিতার শিরনামঃ শুন সখি বাজত বাঁশি

শুন সখি বাজত বাঁশি shuna sokhi bajat bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

শুন সখি, বাজত বাঁশি

গভীর রজনী, উজল কুঞ্জপথ,

চন্দ্রম ডারত হাসি।

দক্ষিণপবনে কম্পিত তরুগণ,

তম্ভিত যমুনাবারি,

কুসুমসুবাস উদাস ভইল, সখি,

উদাস হৃদয় হমারি।

বিগলিত মরম, চরণ খলিতগতি,

শরম ভরম গয়ি দূর,

নয়ন বারিভর, গরগর অন্তর,

হৃদয় পুলকপরিপূর।

কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,

সো কি হমারই শ্যাম?

মধুর কাননে মধুর বাঁশরি

বজায় হমারি নাম?

কত কত যুগ সখি, পুণ্য করনু হম,

দেবত করনু ধেয়ান,

তব ত মিলল সখি, শ্যামরতন মম,

শ্যাম পরানক প্রাণ।

শ্যাম রে,

শুনত শুনত তব মোহন বাঁশি,

জপত জপত তব নামে,

সাধ ভইল ময় দেহ ডুবায়ব

চাঁদউজল যমুনামে!

“চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি,

ধরহ সখীজন হাত,

নীদমগন মহী, ভয় ডর কছু নহি,

ভানু চলে তব সাথ।’

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত