কীটের বিচার kiter bichar [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃ কীটের বিচার
কীটের বিচার kiter bichar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
মহাভারতের মধ্যে ঢুকেছেন কীট,
কেটেকুটে ফুঁড়েছেন এপিঠ-ওপিঠ।
পণ্ডিত খুলিয়া দেখি হস্ত হানে শিরে;
বলে, ওরে কীট, তুই এ কী করিলি রে!
তোর দন্তে শান দেয়, তোর পেট ভরে,
হেন খাদ্য কত আছে ধূলির উপরে।
কীট বলে, হয়েছে কী, কেন এত রাগ,
ওর মধ্যে ছিল কী বা, শুধু কালো দাগ!
আমি যেটা নাহি বুঝি সেটা জানি ছার,
আগাগোড়া কেটেকুটে করি ছারখার।



![কীটের বিচার kiter bichar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 1 কীটের বিচার kiter bichar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কীটের-বিচার-kiter-bichar-কবিতা--1024x536.gif)

![কণিকা কাব্যগ্রন্থের শক্তির শক্তি কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর 2 শক্তির শক্তি shaktir shakti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শক্তির-শক্তি-shaktir-shakti-কবিতা--1024x536.gif)
![কণিকা কাব্যগ্রন্থের মৃত্যু কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর 3 মৃত্যু mrityu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মৃত্যু-mrityu-কবিতা--1024x536.gif)
![আশীর্বাদ কবিতা মহুয়া কাব্যগ্রন্থ [ Ashirbad Kobita, Parishesh Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ কবিতা মহুয়া কাব্যগ্রন্থ [ Ashirbad Kobita, Parishesh Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আশীর্বাদ-কবিতা-মহুয়া-কাব্যগ্রন্থ-Ashirbad-Kobita-Parishesh-Kabyagrantha--1024x536.gif)
