বৈশাখের এই ভোরের গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ১৯ নম্বর গান।
রাগ: মিশ্র পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1329
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতি পর্ব ১৯ – বৈশাখের এই ভোরের গান [ Boishakher Oi Bhorer Gaan ]
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ।
আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ॥
স্বপ্নশেষের বাতায়নে হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে
আধো-ঘুমের-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ॥
বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ,
যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ।
চাঁপাবনের কাঁপন-ছলে লাগে আমার বুকের তলে
আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ॥
![প্রকৃতি পর্ব ১৯ - বৈশাখের এই ভোরের গান [ Boishakher Oi Bhorer Gaan ] 1 প্রকৃতি পর্ব ১৯ - বৈশাখের এই ভোরের গান [ Boishakher Oi Bhorer Gaan ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/বৈশাখের-এই-ভোরের-গান.gif)