যাত্রা -রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : পূরবী [ ১৯২৫ ] কবিতার শিরনামঃ যাত্রা যাত্রা jatra [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বিনের রাত্রিশেষে ঝরে-পড়া শিউলি-ফুলের আগ্রহে আকুল বনতল; তারা মরণকুলের উৎসবে ছুটেছে দলে দলে; শুধু বলে, “চলো চলো।’ অশ্রুবাষ্প-কুহেলীতে দিগন্তের চক্ষু ছলছল, ধরিত্রীর আর্দ্রবক্ষে তৃণে তৃণে কম্পন সঞ্চারে, তবু ওই প্রভাতের যাত্রিদল বিদায়ের দ্বারে হাস্যমুখে ঊর্ধ্বপানে চায়; […]