কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ছবি ও গান
কবিতার শিরনামঃ কে?
কে? ke [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
আমার প্রাণের ‘পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।
সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না,
সে কোথায় গেল ফিরে এল না,
সে যেতে যেতে চেয়ে গেল,
কী যেন গেয়ে গেল
তাই আপন মনে বসে আছি
কুসুম-বনেতে।
সে ঢেউয়ের মতো ভেসে গেছে,
চঁদের আলোর দেশে গেছে,
যেখান দিয়ে হেসে গেছে
হাসি তার রেখে গেছে রে।
মনে হল আঁখির কোণে
আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব কোথায় যাব,
ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল
ঘুমের ঘোর।
সে প্রাণের কোথা দুলিয়ে গেল
ফুলের ডোর।
সে কুসুম-বনের উপর দিয়ে
কী কথা যে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে
সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল,
নয়ন আমার মুদে এল,
কোথা দিয়ে কোথায় গেল সে!

![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের ‘পাখীর পালক’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর পাখীর পালক pakhir palok [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পাখীর-পালক-pakhir-palok-কবিতা--1024x536.gif)
![পত্রপুট কাব্যগ্রন্থের ‘হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/06/হৃদয়ের-অসংখ্য-অদৃশ্য-পত্রপুট-1024x576.gif)

![কে? ke [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 কে? ke [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কে-ke-কবিতা--1024x536.gif)

![আমি-হারা aami haaraa[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 আমি-হারা aami haaraa[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমি-হারা-aami-haaraa-কবিতা--1024x536.gif)
![নিশীথ-চেতনা nishitha-chetanaa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 নিশীথ-চেতনা nishitha-chetanaa [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/নিশীথ-চেতনা-nishitha-chetanaa-কবিতা--1024x536.gif)

![শুরু হতেই ও আমার shurhu hotei o amar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর শুরু হতেই ও আমার shurhu hotei o amar [ কবিতা ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/শুরু-হতেই-ও-আমার-shurhu-hotei-o-amar-কবিতা--1024x536.gif)
