ছুটির বাঁশি বাজল যে , প্রেম ২৩ | Chutir bashi bajlo je রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।
ছুটির বাঁশি বাজল যে , প্রেম ২৩ | Chutir bashi bajlo je
রাগ: পিলু
তাল: দাদরা – খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ সেপ্টেম্বর, ১৯২৬
ছুটির বাঁশি বাজল যে:
ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে,
আমি কেন একলা বসে এই বিজনে॥
বাঁধন টুটে উঠবে ফুটে শিউলিগুলি,
তাই তো কুঁড়ি কানন জুড়ি উঠছে দুলি,
শিশির-ধোওয়া হাওয়ার ছোঁওয়া লাগল বনে–
সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে॥
বনের পথে কী মায়াজাল হয় যে বোনা,
সেইখানেতে আলোছায়ার চেনাশোনা।
ঝরে-পড়া মালতী তার গন্ধশ্বাসে
কান্না-আভাস দেয় মেলে ওই ঘাসে ঘাসে,
আকাশ হাসে শুভ্র কাশের আন্দোলনে–
সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন-মনে॥
রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।

![পুনশ্চ কাব্যগ্রন্থের সহযাত্রী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর সহযাত্রী sohojatri [ কবিতা ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সহযাত্রী-sohojatri-কবিতা--1024x536.gif)





![স্পষ্টভাষী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Shoshtobhasi Kobita ] স্পষ্টভাষী কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Shoshtobhasi Kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্পষ্টভাষী-কবিতা-1024x536.gif)
![জগদীশচন্দ্র বসু jogodishchondro basu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশচন্দ্র বসু jogodishchondro basu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/জগদীশচন্দ্র-বসু-jogodishchondro-basu-কবিতা--1024x536.gif)
![শিশু কাব্যগ্রন্থের মাস্টারবাবু । রবীন্দ্রনাথ ঠাকুর । Mastarbabu Kobita মাস্টারবাবু mastarbabu [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মাস্টারবাবু-mastarbabu-কবিতা--1024x536.gif)
