পত্রপুট কাব্যগ্রন্থের ‘ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত’ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের “পত্রপুট“কাব্যের অন্তর্গত। পত্রপুট রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি বাংলা ২৫ বৈশাখ, ১৩৪৩ (১৯৩৬ খ্রীস্টাব্দে) প্রকাশিত হয়। এতে সর্বমোট আঠারোটি কবিতা রয়েছে। পত্রপুট রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্ত্যপর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

 

ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত [ পত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর

ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত।
দেবালয়ের মন্দির-দ্বারে
পূজা-ব্যবসায়ী ওদের ঠেকিয়ে রাখে।
ওরা দেবতাকে খুঁজে বেড়ায় তাঁর আপন স্থানে
সকল বেড়ার বাইরে
সহজ ভক্তির আলোকে,
নক্ষত্রখচিত আকাশে,
পুষ্পখচিত বনস্থলীতে,
দোসর-জনার মিলন বিরহের
গহন বেদনায়।
যে দেখা বানিয়ে দেখা বাঁধা ছাঁচে,
প্রাচীর ঘিরে’ দুয়ার তুলে’,
সে দেখার উপায় নেই ওদের হাতে।
কতদিন দেখেছি ওদের সাধককে
একলা প্রভাতের রৌদ্রে সেই পদ্মানদীর ধারে,
যে নদীর নেই কোনো দ্বিধা
পাকা দেউলের পুরাতন ভিত ভেঙে ফেলতে।
দেখেছি একতারা হাতে চলেছে গানের ধারা বেয়ে
মনের মানুষকে সন্ধান করবার
গভীর নির্জন পথে।

কবি আমি ওদের দলে,—
আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন,
দেবতার বন্দীশালায়
আমার নৈবেদ্য পৌঁছল না।
পূজারী হাসিমুখে মন্দির থেকে বাহির হয়ে আসে,
আমাকে সুধায়, “দেখে এলে তোমার দেবতাকে?”
আমি বলি, “না।”
অবাক হয় শুনে’, বলে “জানা নেই পথ?”
আমি বলি,—“না।”
প্রশ্ন করে, “কোনো জাত নেই বুঝি তোমার?”
আমি বলি, “না।”

 

এমন ক’রে দিন গেল;
আজ আপন মনে ভাবি,—
“কে আমার দেবতা,
কার করেছি পূজা।
শুনেছি যাঁর নাম মুখে মুখে,
পড়েছি যাঁর কথা নানা ভাষায় নানা শাস্ত্রে,
কল্পনা করেছি তাঁকেই বুঝি মানি।
তিনিই আমার বরণীয় প্রমাণ করব ব’লে
পূজার প্রয়াস করেছি নিরন্তর।
আজ দেখেছি প্রমাণ হয় নি আমার জীবনে।
কেননা, আমি ব্রাত্য আমি মন্ত্রহীন।

মন্দিরের রুদ্ধদ্বারে এসে আমার পূজা
বেরিয়ে চলে গেল দিগন্তের দিকে,—
সকল বেড়ার বাইরে,
নক্ষত্রখচিত আকাশতলে,
পুষ্পখচিত বনস্থলীতে,
দোসর-জনার মিলন বিরহের
বেদনা-বন্ধুর পথে।

 

বালক ছিলেম যখন
পৃথিবীর প্রথম জন্মদিনের আদি মন্ত্রটি
পেয়েছি আপন পুলককম্পিত অন্তরে,—
আলোর মন্ত্র।
পেয়েছি নারকেল শাখার ঝালর-ঝোলা
আমার বাগানটিতে,
ভেঙে পড়া শ্যাওলা-ধরা পাঁচিলের উপর
একলা ব’সে।
প্রথম প্রাণের বহ্নি-উৎস থেকে
নেমেছে তেজোময়ী লহরী,
দিয়েছে আমার নাড়ীতে
অনির্বচনীয়ের স্পন্দন।
আমার চৈতন্যে গোপনে দিয়েছে নাড়া
অনাদিকালের কোন্ অস্পষ্ট বার্তা,
প্রাচীন সূর্যের বিরাট বাষ্পদেহে বিলীন
আমার অব্যক্ত সত্তার রশ্মিস্ফুরণ।

হেমন্তের রিক্তশস্য প্রান্তরের দিকে চেয়ে
আলোর নিঃশব্দ চরণধ্বনি
শুনেছি আমার রক্ত-চাঞ্চল্যে।
সেই ধ্বনি আমার অনুসরণ করেছে
জন্মপূর্বের কোন্ পুরাতন কালযাত্রা থেকে।
বিস্ময়ে আমার চিত্ত প্রসারিত হয়েছে অসীমকালে
যখন ভেবেছি
সৃষ্টির আলোক-তীর্থে
সেই জ্যোতিতে আজ আমি জাগ্রত
যে জ্যোতিতে অযুত নিযুত বৎসর পূর্বে
সুপ্ত ছিল আমার ভবিষ্যৎ।
আমার পূজা আপনিই সম্পূর্ণ হয়েছে প্রতিদিন
এই জাগরণের আনন্দে।
আমি ব্রাত্য আমি মন্ত্রহীন,
রীতিবন্ধনের বাহিরে আমার আত্মবিস্মৃত পূজা
কোথায় হোলো উৎসৃষ্ট জানতে পারিনি।

 

যখন বালক ছিলেম ছিল না কেউ সাথী,
দিন কেটেছে একা একা
চেয়ে চেয়ে দুরের দিকে।
জন্মেছিলেম অনাচারের অনাদৃত সংসারে,
চিহ্ন-মোছা, প্রাচীরহারা।
প্রতিবেশীর পাড়া ছিল ঘন বেড়ায় ঘেরা,
আমি ছিলেম বাইরের ছেলে, নাম-না-জানা।

ওদের ছিল তৈরি বাসা, ভিড়ের বাসা,—
ওদের বাঁধা পথের আসা-যাওয়া
দেখেছি দূরের থেকে
আমি ব্রাত্য, আমি পংক্তিহারা।
বিধান-বাঁধা মানুষ আমাকে মানুষ মানেনি,
তাই আমার বন্ধুহীন খেলা ছিল সকল পথের চৌমাথায়,
ওরা তার ও পাশ দিয়ে চলে গেছে।
বসনপ্রান্ত তুলে’ ধ’রে।
ওরা তুলে নিয়ে গেল ওদের দেবতার পূজায়
শাস্ত্র মিলিয়ে বাছা-বাছা ফুল,
রেখে দিয়ে গেল আমার দেবতার জন্যে
সকল দেশের সকল ফুল,
এক সূর্যের আলোকে চিরস্বীকৃত।
দলের উপেক্ষিত আমি,
মানুষের মিলন-ক্ষুধায় ফিরেছি,
যে মানুষের অতিথিশালায়
প্রাচীর নেই, পাহারা নেই।
লোকালয়ের বাইরে পেয়েছি আমার নির্জনের সঙ্গী
যারা এসেছে ইতিহাসের মহাযুগে
আলো নিয়ে, অস্ত্র নিয়ে, মহাবাণী নিয়ে।
তার বীর, তার তপস্বী, তারা মৃত্যুঞ্জয়,
তারা আমার অন্তরঙ্গ, আমার স্ববর্ণ, আমার স্বগোত্র,
তাদের নিত্য শুচিতায় আমি শুচি।
তারা সত্যের পথিক, জ্যোতির সাধক,
অমৃতের অধিকারী।

মানুষকে গণ্ডীর মধ্যে হারিয়েছি
মিলেছে তার দেখা
দেশবিদেশের সকল সীমানা পেরিয়ে।
তাকে বলেছি হাত জোড় ক’রে,—
হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুষ,
পরিত্রাণ করো—
ভেদচিহ্নের তিলক-পরা
সংকীর্ণতার ঔদ্ধত্য থেকে।
হে মহান পুরুষ, ধন্য আমি, দেখেছি তোমাকে
তামসের পরপার হতে
আমি ব্রাত্য, আমি জাতিহারা।

 

একদিন বসন্তে নারী এল সঙ্গীহারা আমার বনে
প্রিয়ার মধুর রূপে।
এল সুর দিতে আমার গানে,
নাচ দিতে আমার ছন্দে,
সুধা দিতে আমার স্বপ্নে।
উদ্দাম একটা ঢেউ হৃদয়ের তট ছাপিয়ে
হঠাৎ হোলো উচ্ছ্বলিত,
ডুবিয়ে দিল সকল ভাষা,
নাম এল না মুখে।
সে দাঁড়াল গাছের তলায়,
ফিরে তাকাল আমার কুন্ঠিত বেদনাকরুণ
মুখের দিকে।
ত্বরিত পদে এসে বলল আমার পাশে।

দুই হাতের মধ্যে আমার হাত তুলে নিয়ে বললে,—
“তুমি চেনো না আমাকে, তোমাকে চিনিনে আমি,
আজ পর্যন্ত কেমন ক’রে এটা হোলো সম্ভব
আমি তাই ভাবি।”
আমি বললেম, “দুই না-চেনার মাঝখানে
চিরকাল ধ’রে আমরা দুজনে বাঁধব সেতু,
এই কৌতূহল সমস্ত বিশ্বের অন্তরে।”

ভালবেসেছি তাকে।
সেই ভালবাসার একটা ধারা
ঘিরেছে তাকে স্নিগ্ধ বেষ্টনে
গ্রামের চিরপরিচিত অগভীর নদীটুকুর মতো।
অল্পবেগের সেই প্রবাহ
বহে চলেছে প্রিয়ার সামান্য প্রতিদিনের
অনুচ্চ তটচ্ছায়ায়।
অনাবৃষ্টির কার্পণ্যে কখনো সে হয়েছে ক্ষীণ
আষাঢ়ের দাক্ষিণ্যে কখনো সে হয়েছে প্রগল্‌ভ।
তুচ্ছতার আবরণে অনুজল
অতি সাধারণ স্ত্রী-স্বরূপকে
কখনো করেছে লালন, কখনো করেছে পরিহাস,
আঘাত করেছে কখনো বা।
আমার ভালবাসার আর একটা ধারা
মহাসমুদ্রের বিরাট ইঙ্গিতবাহিনী।
মহীয়সী নারী স্নান ক’রে উঠেছে
তারি অতল থেকে।

সে এসেছে অপরিসীম ধ্যানরূপে
আমার সর্বদেহেমনে,
পূর্ণতর করেছে আমাকে, আমার বাণীকে।
জ্বেলে রেখেছে আমার চেতনার নিভৃত গভীরে
চির বিরহের প্রদীপশিখা।
সেই আলোকে দেখেছি তাকে অসীম শ্রীলোকে,
দেখেছি তাকে বসন্তের পুষ্পপল্লবের প্লাবনে,
সিসুগাছের কাঁপনলাগা পাতাগুলির থেকে
ঠিকরে পড়েছে যে রৌদ্রকণা
তার মধ্যে শুনেছি তা’র সেতারের দ্রুতঝংকৃত সুর।
দেখেছি ঋতুরঙ্গভূমিতে
নানা রঙের ওড়না-বদল-করা তার নাচ
ছায়ায় আলোয়।

ইতিহাসের সৃষ্টি-আসনে
ওকে দেখেছি বিধাতার বামপাশে;
দেখেছি সুন্দর যখন অবমানিত
কদর্য কঠোরের অশুচিস্পর্শে
তখন সেই রুদ্রাণীর তৃতীয় নেত্র থেকে
বিচ্ছুরিত হয়েছে প্রলয়-অগ্নি,
ধ্বংস করেছে মহামারীর গোপন আশ্রয়।

আমার গানের মধ্যে সঞ্চিত হয়েছে দিনে দিনে
সৃষ্টির প্রথম রহস্য,—আলোকের প্রকাশ,
আর সৃষ্টির শেষ রহস্য,—ভালবাসার অমৃত।

আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন
সকল মন্দিরের বাহিরে
আমার পূজা আজ সমাপ্ত হোলো
দেবলোক থেকে
মানবলোকে,
আকাশে জ্যোতির্ময় পুরুষে
আর মনের মানুষে আমার অন্তরতম আনন্দে।

শান্তিনিকেতন, ১৮ বৈশাখ, ১৩৪৩।

 

Amar Rabindranath Logo

 

 

Ora Antyaja, Ora Mantraborjita

Ora antyaja, ora mantraborjita.
Debalayer mandir-dware
Puja-byabasayi oder thekiye rakhe.
Ora debatake khunje beray tanr apan sthane
Sakal berar baire
Sahaj bhaktir aloke,
Nakṣatrakhachita akashe,
Puṣpakhachita banasthalite,
Dosar-janar milan biraher
Gahan bedanay.
Je dekha baniye dekha badha chhanche,
Prachir ghere’ duyar tule’,
Se dekhar upay nei oder hate.
Katadin dekhechhi oder sadhakake
Ekala prabhater raudre sei Padma-nadir dhare,
Je nadir nei kono dwidha
Paka deuler puratan bhit bhenge phelte.
Dekhechhi ekatara hate chalechhe ganer dhara beye
Moner manushke sandhan karbar
Gabhir nirjan pathe.

Kabi ami oder dale,—
Ami bratya, ami mantrahin,
Debatar bandishalay
Amar naibedya pounchhalo na.
Pujari hasimukhe mandir theke bahir hoye ase,
Amake sudhay, “Dekhe ele tomar debatake?”
Ami boli, “Na.”
Abak hoye sune’, bale “Jana nei path?”
Ami boli,—“Na.”
Praśna kare, “Kono jat nei bujhi tomar?”
Ami boli, “Na.”

Emon kore din gel;
Aj apan mone bhabi,—
“Ke amar debata,
Kar korechhi puja.
Sunechhi yanr nam mukhe mukhe,
Paṛechhi yanr katha nana bhashay nana shastre,
Kalpana korechhi tan-kei bujhi mani.
Tiniei amar baraniyo praman karab bo’le
Pujar prayas korechhi nirantar.
Aj dekhechhi praman hoy ni amar jibane.
Kena, ami bratya ami mantrahin.

Mandirer ruddhadware ese amar puja
Beriye chale gel diganter dike,—
Sakal berar baire,
Nakṣatrakhachita akashtale,
Puṣpakhachita banasthalite,
Dosar-janar milan biraher
Bedana-bandhur pathe.

Balak chhilem yakhon
Prithibir pratham janmadiner adi mantrati
Peye chhi apan pulakakampita antare,—
Alor mantra.
Peye chhi narikel sakhar jhalar-jhola
Amar bagantite,
Bhenge-paṛa syaola-dhara pachiler upar
Ekala bose.
Pratham praner bahni-uts theke
Nemechhe tejomoyi laharI,
Diyechhe amar naṛite
Anirbachaniyer spandan.
Amar chaitanye gopane diyechhe naṛa
Anadikal-er kon aspashta bartta,
Prachin suryer birat baṣpadehe bilin
Amar abyakta sattar rashmispuran.

Hemantar riktashasya prantorer dike cheye
Alor niḥśabda charaṇadhwani
Sunechhi amar raktachanchalye.
Sei dhwani amar anusaraṇ korechhe
Janmapurber kon puratan kalajatra theke.
Bismaye amar chitta prasarita hoyechhe asimakale
Yakhon bhebechhi
Sṛṣṭir alok-tirthe
Sei jyotite aj ami jagrat
Je jyotite ayut niyut batsar purbe
Supta chhilo amar bhabiṣyat.
Amar puja apan-i sampurna hoyechhe pratidin
Ei jagaraṇer anande.
Ami bratya ami mantrahin,
Ritibandhaner bahire amar atmabismaṛta puja
Kothay holo utsṛṣṭa jante parini.

Yakhon balak chhilem chhilo na keu sathi,
Din ketechhe eka eka
Cheye cheye durer dike.
Janmechhilem anacharer anadṛta samsare,
Chihna-mocha, prachir-hara.
Pratibesir paṛa chhilo ghana bera-y ghera,
Ami chhilem bairer chhele, nam-na-jana.

Oder chhilo toiri basa, bhirer basa,—
Oder badha pather asa-yaoya
Dekhechhi durer theke
Ami bratya, ami paṅktihara.
Bidhan-bandha manush amake manush maneni,
Tai amar bandhuhin khela chhilo sakal pather chaumathay,
Ora tar o-pash diye chale gechhe.
Basan-pranta tule’ dh’re.
Ora tule niye gel oder debatar pujay
Shastra miliye bachha-bachha phul,
Rekhe diye gel amar debatar janye
Sakal desher sakal phul,
Ek suryer aloke chir-swikrita.
Daler upekṣita ami,
Manusher milan-kṣudhay phirechhi,
Je manusher atithishalay
Prachir nei, paharā nei.
Lokalayer baire peye chhi amar nirjaner sangi
Yara esechhe itihaser mahayuge
Alo niye, astra niye, mahabanI niye.
Tara bir, tara tapaswi, tara mṛtyuñjay,
Tara amar antaranga, amar swabarṇa, amar swagotro,
Tader nitya śuchitay ami śuchi.
Tara satyer pathik, jyotir sadhak,
Amṛter adhikari.

Manushke gaṇḍir madhye hariyechhi
Milechhe tar dekha
Desh-bidesher sakal simana periye.
Take bolechhi hat joṛ kore,—
He chirakaler manush, he sakal manusher manush,
Paritraṇ koro—
Bhedachihner tilak-para
Sankirṇatar auddhatya theke.
He mahan puruṣ, dhanya ami, dekhechhi tomake
Tamaser parapar hote
Ami bratya, ami jatihara.

Ekdin basante nari el sangihara amar bane
Priyar madhur rupe.
El sur dite amar gane,
Nach dite amar chhande,
Sudha dite amar swapne.
Uddam ekta ḍheu hridayer taṭ chhapiye
Hathat holo uchchhalita,
Dubiye dil sakal bhasha,
Nam el na mukhe.
Se daṛal gachher talay,
Phire takal amar kunṭhita bedanakaruṇ
Mukher dike.
Tvarita pade ese balal amar pashe.

Dui hater madhye amar hat tule niye balle,—
“Tumi cheno na amake, tomake chini ne ami,
Aj paryanta kemon kore eta holo sambhab
Ami tai bhabi.”
Ami ballem, “Dui na-chenar majhkhane
Chirakal dh’re amra dujane bandhba setu,
Ei kautuhal samasta biswer antare.”

Bhalobesechhi take.
Sei bhalobasar ekta dhara
Ghirechhe take snigdha beṣṭane
Gramer chiraparichita agabhir nadituḳur moto.
Alpabege-r sei prabah
Bahe chalechhe priyar samanya pratidiner
Anuchcha taṭachchhayay.
Anabṛṣṭir karpaṇye kakhano se hoyechhe kṣīṇ
Aṣaṛher dakṣiṇye kakhano se hoyechhe pragalbha.
Tucchatār abaraṇe anujal
Ati sadharaṇ stri-swarupke
Kakhano korechhe lalan, kakhano korechhe parihas,
Aghat korechhe kakhano ba.
Amar bhalobasar ar ekta dhara
Mahasāgarer birat iṅgitabāhinī.
Mahiyasi nari snan kore uṭhechhe
Tari atal theke.

Se esechhe aparisim dhyanarupe
Amar sarbadehemane,
Purnatar korechhe amake, amar banike.
Jwele rekhechhe amar chetanār nibṛta gabhire
Chir biraher pradipashikha.
Sei aloke dekhechhi take asim śriloke,
Dekhechhi take basanter puṣpapallaber plabane,
Sisugacher kapanlaga patagulir theke
Chhiṛke paṛechhe je raudrakaṇa
Tar madhye sunechhi tar sitarer drutajhaṅkṛta sur.
Dekhechhi ṛturangabhūmite
Nana ranger oṛna-badal-kara tar nach
Chhayay aloy.

Itihaser sṛṣṭi-asane
Oke dekhechhi bidhatar bampashe;
Dekhechhi sundar yakhon abamanita
Kadarya kaṭhorer aśuchisparśe
Takhon sei Rudrāṇir tṛtīya netra theke
Bicchurita hoyechhe pralay-agni,
Dhanśa korechhe mahamarir gopan ashray.

Amar ganer madhye sañchita hoyechhe dine dine
Sṛṣṭir pratham rahasya,—aloker prakash,
Ar sṛṣṭir śeṣ rahasya,—bhalobasar amṛta.

Ami bratya, ami mantrahin
Sakal mandirer bahire
Amar puja aj samapta holo
Debalok theke
Manabaloke,
Akashe jyotirmay puruṣe
Ar moner manuse amar antaratar anande.

Śantiniketan, 18 Baishakh, 1343.

মন্তব্য করুন