পান্থ এখনো কেন , পূজা ২৭৯ | Pantho ekhono keno রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।
পান্থ এখনো কেন , পূজা ২৭৯ | Pantho ekhono keno
রাগ: যোগিয়া-ললিত
তাল: সুরফাঁকতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩০৪
পান্থ এখনো কেন:
পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ–
হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ ॥
গগন মগন নন্দন-আলোক উল্লাসে,
লোকে লোকে উঠে প্রাণতরঙ্গ ॥
রুদ্ধ হৃদয়কক্ষে তিমিরে
কেন আত্মসুখদুঃখে শয়ান–
জাগো জাগো, চলো মঙ্গলপথে
যাত্রীদলে মিলি লহো বিশ্বের সঙ্গ ॥
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।
১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।

![ভগ্নহৃদয় চতুর্বিংশ সর্গ bhagno hriday choturbingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর ভগ্নহৃদয় চতুর্বিংশ সর্গ bhagno hriday choturbingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-চতুর্বিংশ-সর্গ-bhagno-hriday-choturbingso-sorgo-কবিতা--1024x536.gif)
![সানাই কাব্যগ্রন্থের ‘অনসূয়া’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর অনসূয়া কবিতা [ Onusuya kobita ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অনসূয়া-কবিতা-Onusuya-kobita--1024x536.gif)






![বাজাও রে মোহন বাঁশি bajao re mohan bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বাজাও রে মোহন বাঁশি bajao re mohan bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বাজাও-রে-মোহন-বাঁশি-bajao-re-mohan-bashi-কবিতা--1024x536.gif)
![খেয়া কাব্যগ্রন্থের ‘গোধূলিলগ্ন’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর গোধূলিলগ্ন কবিতা [ Godhulilogno Kobita ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/গোধূলিলগ্ন-কবিতা-Godhulilogno-Kobita--1024x576.gif)
