আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ভগ্নহৃদয় বিংশ সর্গ bhagno hriday bingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ভগ্নহৃদয় বিংশ সর্গ bhagno hriday bingso sorgo [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয়

কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় বিংশ সর্গ

ভগ্নহৃদয় বিংশ সর্গ bhagno hriday bingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

নলিনী
 গান
সখি লো, শোন্‌ লো তোরা শোন্‌,
আমি যে পেয়েছি এক মন!
সুখ দুঃখ হাসি অশ্রুধার,
সমস্ত  আমার কাছে তার–
পেয়েছি পেয়েছি আমি, সখি,
একটি সমগ্র মন প্রাণ!
লাজ ভয় কিছু নাই তার,
নাই তার মান অভিমান!
রয়েছে তা আমারি মুঠিতে,
সাধ গেলে পারি তা টুটিতে,
যা ইচ্ছা করিতে পারি তাই–
সাধ গেলে হাসাই কাঁদাই,
সাধ গেলে ফেলে তারে দিই,
সাধ গেলে তুলে তারে রাখি,
ইচ্ছা হয় তাড়াইতে পারি,
ইচ্ছা হয় কাছে তারে ডাকি!
জানে না সে রোষ করিবারে,
ফিরে যেতে নাহি পারে আর,
শুধু জানে হাসিতে কাঁদিতে–
আর কিছু সাধ্য নাই তার!
সখি লো, এমন মন এক
পেয়েছি– পেয়েছি তোরা দেখ্‌!
আমি কভু চাই নি এ মন,
ইহাতে মোর কি প্রয়োজন?
পথিক সে, পথে যেতে যেতে
দেখা হ’ল চোখেতে চোখেতে–
মনখানা হাতে ক’রে নিয়ে
আপনি সে রেখে গেল পায়
চলে গেল দূর দূরান্তরে
মন পড়ে রহিল ধূলায়।
দু-দণ্ড চাহিয়া দেখিলাম,
ভাবিনু “মোর কি প্রয়োজন!”
আঁখি দুটি লইনু তুলিয়া,
দূরে যেতে ফিরানু বদন!
অমনি সে নূপুরের মত
চরণ ধরিল জড়াইয়া,
সাথে সাথে এল সারা পথ
রুণু ঝুনু কাঁদিয়া কাঁদিয়া।
সখি, আমি শুধাই তোদের
সত্য ক’রে মোরে বল্‌ দেখি,
পায়ে স্বর্ণভূষণের চেয়ে
হৃদয়ের নূপুর শোভে কি?
কি করিব বল্‌ দেখি তাহা–
আপনি সে গেল যদি রেখে!
আমি ত চাই নি তারে ডেকে!
আমারেই দিলে কেন আসি,
রূপসী ত ছিল রাশি রাশি!
সুহাসি কমলা ছিল না কি?
শুনেছি মধুর তার আঁখি!
বিনোদিনী ছিল ত সেথায়,
রূপ তার ধরে না ধরায়!
তবে কেন মনখানি তার
আমারে সে দিল উপহার?
দেব কি ইহারে দুরে ফেলে,
অথবা রাখিব কাছে ক’রে,
তাই ভাবিতেছি মনে মনে–
কি করিব বল্‌ তাহা মোরে
Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত