মানসিক অভিসার কবিতা [ manosik obhisar kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ মানসী
কবিতার নামঃ মানসিক-অভিসার
মানসিক অভিসার কবিতা । manosik obhisar kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
মনে হয় সেও যেন রয়েছে বসিয়া
চাহি বাতায়ন হতে নয়ন উদাস–
কপোলে, কানের কাছে, যায় নিশ্বসিয়া
কে জানে কাহার কথা বিষণ্ণ বাতাস।
ত্যজি তার তনুখানি কোমল হৃদয়
বাহির হয়েছে যেন দীর্ঘ অভিসারে,
সম্মুখে অপার ধরা কঠিন নিদয়–
একাকিনী দাঁড়ায়েছে তাহারি মাঝারে।
হয়তো বা এখনি সে এসেছে হেথায়
মৃদুপদে পশিতেছে এই বাতায়নে,
মানস-মুরতিখানি আকুল আমায়
বাঁধিতেছে দেহহীন স্বপ্ন-আলিঙ্গনে।
তারি ভালোবাসা, তারি বাহু সুকোমল,
উৎকণ্ঠ চকোর-সম বিরহ-তিয়াষ,
বহিয়া আনিছে এই পুষ্প-পরিমল–
কাঁদায়ে তুলিছে এই বসন্ত-বাতাস।








![কথা ও কাহিনী কাব্যগ্রন্থের ‘বিসর্জন’ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন bisarjan | কাহিনী [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিসর্জন-bisarjan-কাহিনী-কবিতা--1024x536.gif)