আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

কড়ি ও কোমল কাব্যগ্রন্থের মা লক্ষ্মী কবিতা | Ma Lokkhi Kobita

Table of Content

রবীন্দ্রনাথ ঠাকুর-এর কাব্যগ্রন্থ কড়ি ও কোমল বাংলা সাহিত্যে শিশু, প্রকৃতি ও মানবিক অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। এই গ্রন্থে কবি শিশুমনের কোমলতা, মায়ের মমতা এবং জগতের দুঃখ–সুখকে একসূত্রে গেঁথেছেন। কড়ি ও কোমল কাব্যগ্রন্থের কবিতাগুলোতে নিষ্পাপ দৃষ্টি ও গভীর মানববোধ একসঙ্গে ধরা পড়ে। এই গ্রন্থের অন্তর্গত “মা লক্ষ্মী” কবিতাটি বিশেষভাবে উল্লেখযোগ্য—যেখানে লক্ষ্মী দেবী কোনো ঐশ্বর্যের প্রতীক নন, বরং করুণা, প্রেম ও শিশুসুলভ পবিত্রতার মূর্ত প্রতীক হিসেবে আবির্ভূত।

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ মা লক্ষ্মী

মা লক্ষ্মী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

কার্ পানে, মা, চেয়ে আছ
মেলি দুটি করুণ আঁখি!
কে ছিঁড়েছে ফুলের পাতা,
কে ধরেছে বনের পাখী!
কে কারে কি বলেছে গো,
কার প্রাণে বেজেছে ব্যথা,
করুণায় যে ভরে এল
দুখানি তোর আঁখির পাতা!
খেতে খেতে মায়ের আমার
আর বুঝি হল না খেলা!
ফুলের গুচ্ছ কোলে প’ড়ে
কেন মা এ হেলাফেলা!
অনেক দুঃখ আছে হেথায়,
এ জগৎ যে দুঃখে ভরা,
তোমার দুটি আঁখির সুধায়
জুড়িয়ে গেল নিখিল ধরা!

লক্ষ্মী আমার বল্ দেখি মা
লুকিয়ে ছিলি কোন্ সাগরে!
সহসা আজ কাহার পুণ্যে
উদয় হলি মোদের ঘরে!
সঙ্গে ক’রে নিয়ে এলি
হৃদয়-ভরা মেহের সুধা,
হৃদয় চেলে মিটিয়ে যাবি
এ জগতের প্রেমের ক্ষুধা।
থামো, থামো, ওর কাছেতে
কয়োনা কেউ কঠোর কথা,
করুণ আঁখির বালাই নিয়ে
কেউ কারে দিওনা ব্যথা!
সইতে যদি না পারে ও,
কেঁদে যদি চলে যায়—
এ ধরণীর পাষাণ প্রাণে
ফুলের মত ঝরে যায়!
ওযে আমার শিশির কণা,
ওরে আমার সাজেঁর তারা।

কবে এল, কবে যাবে,
এই ভয়েতে হইরে সারা!

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত