আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

সন্ধ্যা কবিতা | sondhya kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

সন্ধ্যা কবিতাটি [ sondhya kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সেঁজুতি-কাব্যগ্রন্থের অংশ।

সন্ধ্যা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ সেঁজুতি

কবিতার নামঃ সন্ধ্যা

 

 

সন্ধ্যা কবিতা | sondhya kobita | সেঁজুতি-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

চলেছিল সারাপ্রহর

                   আমায় নিয়ে দূরে

          যাত্রী-বোঝাই দিনের নৌকো

                             অনেক ঘাটে ঘুরে।

          দূর কেবলই বেড়ে ওঠে

                   সামনে যতই চাই|

                             অন্ত যে তার নাই

          দূর ছড়িয়ে রইল দিকে দিকে,

আকাশ থেকে দূর চেয়ে রয় নির্নিমিখে।

          দিনের রৌদ্রে বাজতে থাকে

                   যাত্রাপথের সুর,

অনেক দূর-যে অনেক অনেক দূর।

          ওগো স’ন্ধ্যা শেষপ্রহরের নেয়ে,

                   ভাসাও খেয়া ভাঁটার গঙ্গা বেয়ে।

 

                   পৌঁছিয়ে দাও কূলে

          যেথায় আছ অতি-কাছের

                   দুয়ারখানি খুলে।

ওই-যে তোমার স’ন্ধ্যাতারা

                   মনকে ছুঁয়ে আছে,

ছায়ায় ঢাকা আম্‌লকী-বন

                   এগিয়ে এল কাছে।

দিনের আলো সবার আলো

                   লাগিয়েছিল ধাঁদা–

অনেক সেথায় নিবিড় হয়ে

                   দিল অনেক বাধা।

নানান-কিছু ছুঁয়ে ছুঁয়ে

          হারানো আর পাওয়ায়

          নানান দিকে ধাওয়ায়।

স’ন্ধ্যা ওগো কাছের তুমি,

          ঘনিয়ে এসো প্রাণে–

আমার মধ্যে তারে জাগাও

          কেউ যারে না জানে।

 

ধীরে ধীরে দাও আঙিনায় আনি

          একলারই দীপখানি,

মুখোমুখি চাওয়ার সে দীপ,

          কাছাকাছি বসার,

          অতি-দেখার আবরণটি খসার।

সব-কিছুরে সরিয়ে করো

          একটু-কিছুর ঠাঁই–

          যার চেয়ে আর নাই।

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

 

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত