মহারাজা ভয়ে থাকে কবিতাটি [ moharaja bhoye-thake kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
মহারাজা ভয়ে থাকে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ মহারাজা-ভয়ে থাকে
মহারাজা ভয়ে থাকে কবিতা | moharaja bhoye-thake kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
মহারাজা-ভয়ে থাকে
পুলিশের থানাতে,
আইন বানায় যত
পারে না তা মানাতে।
চর ফিরে তাকে তাকে–
সাধু যদি ছাড়া থাকে
খোঁজ পেলে নৃপতিরে
হয় তাহা জানাতে,
রক্ষা করিতে তারে
রাখে জেলখানাতে।








![হৃদয়-আকাশ hriday akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয়-আকাশ hriday akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/হৃদয়-আকাশ-hriday-akash-কবিতা--1024x536.gif)


