আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

প্রত্যর্পণ কবিতা | protyorpon kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

প্রত্যর্পণ কবিতাটি [ protyorpon-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

প্রত্যর্পণ protyorpon

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ প্রত্যর্পণ protyorpon

 

প্রত্যর্পণ কবিতা | protyorpon kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 

                   কবির রচনা তব মন্দিরে

                             জ্বালে ছন্দের ধূপ।

                   সে মায়াবাষ্পে আকার লভিল

                             তোমার ভাবের রূপ।

লভিলে হে নারী, তনুর অতীত তনু,

পরশ-এড়ানো সে যেন ইন্দ্রধনু

                   নানা রশ্মিতে রাঙা;

পেলে রসধারা অমর বাণীর

                   অমৃতপাত্র-ভাঙা।

          কামনা তোমার বহে নিয়ে যায়

                   কামনার পরপারে।

          সুদূরে তোমার আসন রচিয়া

                   ফাঁকি দেয় আপনারে।

ধ্যানপ্রতিমারে স্বপ্নরেখায় আঁকে,

অপরূপ অবগুণ্ঠনে তারে ঢাকে,

                   অজানা করিয়া তোলে।

আবরণ তার ঘুচাতে না চায়

                   স্বপ্ন ভাঙিবে ব’লে।

          ওই-যে মূরতি হয়েছে ভূষিত

                   মুগ্ধ মনের দানে,

          আমার প্রাণের নিশ্বাসতাপে

                   ভরিয়া উঠিল প্রাণে;

এর মাঝে এল কিসের শক্তি সে যে,

দাঁড়াল সমুখে হোমহুতাশন-তেজে,

                   পেল সে পরশমণি।

নয়নে তাহার জাগিল কেমনে

                   জাদুমন্ত্রের ধ্বনি।

 

          যে দান পেয়েছে তার বেশি দান

                   ফিরে দিলে সে কবিরে।

          গোপনে জাগালে সুরের বেদনা

                   বাজে বীনা যে গভীরে।

প্রিয়-হাত হতে পরো পুষ্পের হার,

দয়িতের গলে করো তুমি আরবার

                   দানের মাল্যদান।

নিজেরে সঁপিলে প্রিয়ের মূল্যে

                   করিয়া মূল্যবান।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত