ক্ষণমিলন কবিতা । khonomilon Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 ক্ষণমিলন কবিতাটি [ khonomilon kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ ক্ষণমিলন

ক্ষণমিলন কবিতা । khonomilon Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পরম আত্মীয় বলে যারে মনে মানি

তারে আমি কতদিন কতটুকু জানি!

অসীম কালের মাঝে তিলেক মিলনে

পরশে জীবন তার আমার জীবনে।

যতটুকু লেশমাত্র চিনি দুজনায়,

তাহার অনন্তগুণ চিনি নাকো হায়।

দুজনের এক জন এক দিন যবে

বারেক ফিরাবে মুখ, এ নিখিল ভবে

আর কভু ফিরিবে না মুখোমুখি পথে,

কে কার পাইবে সাড়া অনন্ত জগতে!

এ ক্ষণ-মিলনে তবে, ওগো মনোহর,

তোমারে হেরিনু কেন এমন সুন্দর!

মুহূর্ত-আলোক কেন, হে অন্তরতম,

তোমারে চিনিনু চিরপরিচিত মম?

মন্তব্য করুন