আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

প্রার্থনা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ প্রা’র্থনা

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি কাছে নাই ব’লে হেরো  সখা, তাই

“আমি বড়ো’  “আমি বড়ো’  করিছে সবাই।

সকলেই উঁচু হয়ে দাঁড়ায়ে সমুখে

বলিতেছে, “এ জগতে আর কিছু নাই।’

নাথ, তুমি একবার এসো হাসিমুখে

এরা সবে ম্লান হয়ে লুকাক লজ্জায়–

সুখ দুঃখ টুটে যাক তব মহাসুখে,

যাক আলো অন্ধকার তোমার প্রভায়।

নহিলে ডুবেছি আমি, মরেছি হেথায়,

নহিলে ঘুচে না আর মর্মের ক্রন্দন–

শুষ্ক ধূলি তুলি শুধু সুধাপিপাসায়,

প্রেম ব’লে পরিয়াছি মরণবন্ধন।

কভু পড়ি কভু উঠি, হাসি আর কাঁদি–

খেলাঘর ভেঙে প’ড়ে রচিছে সমাধি।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত