পরিণাম
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরনামঃ পরি’ণাম
পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ভৈরবী । ঝাঁপতাল
জানি হে, যবে প্রভাত হবে, তোমার কৃপা-তরণী
লইবে মোরে ভব-সাগর-কিনারে।
করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া,
দাঁড়াব আমি তব অমৃত-দুয়ারে।
জানি হে, তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া
রেখেছ মোরে তব অসীম ভুবনে–
জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে,
জীবন হতে নিয়েছ নবজীবনে।
জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত
শয়ান আছে তব নয়ান-সমুখে–
আমার হাতে তোমার হাত রয়েছে দিন-রজনী
সকল পথে-বিপথে সুখে-অসুখে।
জানি হে জানি, জীবন মম বিফল কভু হবে না,
দিবে না ফেলি বিনাশভয়পাথারে–
এমন দিন আসিবে যবে করুণাভরে আপনি
ফুলের মতো তুলিয়া লবে তাহারে।


![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের সিন্ধুতীরে কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর সিন্ধুতীরে sindhutire [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সিন্ধুতীরে-sindhutire-কবিতা--1024x536.gif)

![পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 পরিণাম porinam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পরিণাম-porinam-কবিতা--1024x536.gif)

![কবি kobi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 কবি kobi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কবি-kobi-কবিতা-1-1-1024x536.gif)
![পূর্ণকাম prunokam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 পূর্ণকাম prunokam [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পূর্ণকাম-prunokam-কবিতা--1024x536.gif)
![সজনি সজনি রাধিকালো sajani sajani radhika lo [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর সজনি সজনি রাধিকালো sajani sajani radhika lo [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সজনি-সজনি-রাধিকালো-sajani-sajani-radhika-lo-কবিতা--1024x536.gif)

![দর্পহরণ ছোটগল্প, গল্পগুচ্ছ [ dorpohoron ] রবীন্দ্রনাথ ঠাকুর দর্পহরণ ছোটগল্প, গল্পগুচ্ছ [ dorpohoron ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দর্পহরণ-ছোটগল্প-1024x536.gif)
