প্রতাপের তাপ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Protaper Tap Kobita ]
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরনামঃ প্রতাপের তাপ
প্রতাপের তাপ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Protaper Tap Kobita ]
ভিজা কাঠ অশ্রুজলে ভাবে রাত্রিদিবা,
জ্বলন্ত কাঠের আহা দীপ্তি তেজ কিবা।
অন্ধকার কোণে প’ড়ে মরে ঈর্ষারোগে–
বলে, আমি হেন জ্যোতি পাব কী সুযোগে।
জ্বলন্ত অঙ্গার বলে, কাঁচা কাঠ ওগো,
চেষ্টাহীন বাসনায় বৃথা তুমি ভোগো।
আমরা পেয়েছি যাহা মরিয়া পুড়িয়া,
তোমারি হাতে কি তাহা আসিবে উড়িয়া?
ভিজা কাঠ বলে, বাবা, কে মরে আগুনে!
জ্বলন্ত অঙ্গার বলে, তবে খাক ঘুণে।


![শ্যামলী কাব্যগ্রন্থের চিরযাত্রী কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর চিরযাত্রী কবিতা [ Chirojatri Kobita ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/চিরযাত্রী-কবিতা-Chirojatri-Kobita--1024x536.gif)

![প্রতাপের তাপ কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Protaper Tap Kobita ] 1 প্রতাপের তাপ কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Protaper Tap Kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/প্রতাপের-তাপ-কবিতা-1024x536.gif)

![স্পষ্টভাষী কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Shoshtobhasi Kobita ] 2 স্পষ্টভাষী কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Shoshtobhasi Kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্পষ্টভাষী-কবিতা-1024x536.gif)
![নম্রতা কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Nomrota Kobita ] 3 নম্রতা কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Nomrota Kobita ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/Nomrota-Kobita--1024x536.gif)

![যজ্ঞেশ্বরের যজ্ঞ jagneshworer galpo [ ছোটগল্প, গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর যজ্ঞেশ্বরের যজ্ঞ jagneshworer galpo [ ছোটগল্প, গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/যজ্ঞেশ্বরের-যজ্ঞ-1024x536.gif)
