সত্যের সংযম কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যের-সংযম

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কণিকা

কবিতার শিরনামঃ সত্যের-সংযম

সত্যের সংযম sotyer songjom [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

 

স্বপ্ন কহে, আমি মুক্ত, নিয়মের পিছে

নাহি চলি। সত্য কহে, তাই তুমি মিছে।

স্বপ্ন কয়, তুমি বদ্ধ অনন্ত শৃঙ্খলে।

সত্য কয়, তাই মোরে সত্য সবে বলে।

মন্তব্য করুন