বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ (১৯০৬) কাব্যগ্রন্থের অন্যতম একটি সুকোমল, বিশ্বমানবিক ও প্রেমভিত্তিক সৃষ্টি হলো ‘অবারিত’। এই কবিতায় কবির মন বা হৃদয় যেন হাটের মাঝে আনাগোনার পথে একটি উন্মুক্ত ঘাট, যেখানে চেনা-অচেনা অসংখ্য মানুষের নিরন্তর যাতায়াত, কারো আগমন ঘটে প্রাতে ফুলের সাজি নিয়ে, কেউ বা আসে ক্লান্ত দুপুরে মলিন বরন মালা নিয়ে, আর রাতের গভীরে আসে […]