অন্ধকার -রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : পূরবী [ ১৯২৫ ] কবিতার শিরনামঃ অন্ধকার অন্ধকার ondhokar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর উদয়াস্ত দুই তটে অবিচ্ছিন্ন আসন তোমার, নিগূঢ় সুন্দর অন্ধকার। প্রভাত-আলোকচ্ছটা শুভ্র তব আদিশঙ্খধ্বনি চিত্তের কন্দরে মোর বেজেছিল, একদা যেমনি নূতন চেয়েছি আঁখি তুলি; সে তব সংকেতমন্ত্র ধ্বনিয়াছে, হে মৌনী মহান, কর্মের তরঙ্গে মোর; স্বপ্ন-উৎস হতে মোর […]