ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ bhagno hriday choturtringso sorgo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ bhagno hriday choturtringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর শয্যায় শয়ান ললিতা। অনিলের প্রবেশ ললিতার গান বায়ু! বায়ু! কি দেখিতে আসিয়াছে হেথা কৌতুকে আকুল! আমি একটি জুঁই ফুল! সারা রাত এ মাথায় প’ড়েছে শিশির– গণেছি কেবল! প্রভাতে বড়ই শ্রান্ত ক্লান্ত, হে সমীর, অতি হীনবল! ভাঙ্গা বৃন্তে ভর করি রয়েছি জীবন ধরি জীবনে উদাস! ওগো উষার বাতাস! শ্রান্ত মাথা পড়ে নুয়ে– চাহিয়া রয়েছে ভুঁয়ে মর’-মর’ একটি জুঁই ফুল! কাছেতে এস না স’রে– একখানি পড়িবে ঝ’রে সুকুমার একটি জুঁই ফুল! ও ফুল গোলাপ নয় সুষমাসুরভিময়, নহে চাঁপা, নহে গো বকুল! ও নহে গো মৃণালিনী তপনের আদরিণী, ও শুধু একটি জুঁই ফুল! ওরে আসিয়াছ দিতে কি সংবাদ হায় হে প্রভাতবায়? […]