আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ট্যাগ আমার রবীন্দ্রনাথ

ভগ্নহৃদয় সপ্তদশ সর্গ bhagno hriday soptodos sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় সপ্তদশ সর্গ bhagno hriday soptodos sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় সপ্তদশ সর্গ bhagno hriday soptodos sorgo[ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় সপ্তদশ সর্গ ভগ্নহৃদয় সপ্তদশ সর্গ bhagno hriday soptodos sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর মুরলা।  প্রান্তরে যার কেহ নাই তার সব আছে, সমস্ত জগৎ মুক্ত তার কাছে– তারি তরে উঠে রবি শশী তারা,       তারি তরে ফুটে কুসুম গাছে। একটি যাহার নাইক আলয়       সমস্ত জগৎ তাহারি ঘর, একটি যাহার নাই সখা সখী       কেহই তাহার নহেক পর! আর কি সে চায়? রয়েছে যখন       আপনি সে আপনার,       কিসের ভাবনা তার? কিন্তু যে জনের প্রাণের মনের       একজন শুধু আছে, রবি শশী তার সেই এক জন, সেই তার প্রাণ, সেই তার মন,       সেই সে জগৎ তাহার কাছে–       জগৎ সেজন-ময়,       আর কহে কেহ নয়! পৃথীবীর লোক সেই এক জন–       যদি সে হারায় তাকে আর তার তরে রবি নাহি উঠে, আর তার তরে ফুল নাহি ফুটে,       কিছু তার নাহি থাকে! […]
ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয়-ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় ষোড়শ সর্গ ভগ্নহৃদয় ষোড়শ সর্গ bhagno hriday soros sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর ললিতা           কে জানে নাথের কেন হ’ল গো এমন? জানি না কি ভাবিবারে   যান বিপাশার ধারে, ললিতার চেয়ে ভাল বাসেন বিজন! কভুবা আছেন যবে বিরলে বসিয়া আমি যদি যাই কাছে হাসিয়া হাসিয়া বিরক্তিতে ভুরু কেন   আকুঞ্চিয়া উঠে যেন, বিরক্তি জাগিয়া উঠে অধরখানিতে, আপনি যেন গো তাহা নারেন জানিতে! সহসা চমকি উঠি  কি যেন হয়েছে ত্রুটি আমারে কাছেতে এনে ডাকিয়া বসান, কি কথা ভাবিতেছেন বুঝাইতে চান, না পারেন বুঝাইতে–  সরমে আকুল চিতে […]
ভগ্নহৃদয় পঞ্চদশ সর্গ bhagno hriday ponchodos sorgo কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় পঞ্চদশ সর্গ bhagno hriday ponchodos sorgo কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় পঞ্চদশ সর্গ bhagno hriday ponchodos sorgo কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় পঞ্চদশ সর্গ ভগ্নহৃদয় পঞ্চদশ সর্গ bhagno hriday ponchodos sorgo কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর কবি ও মুরলা মুরলা।      কবি গো আমার, যদি আমি ম’রে যাই তা হ’লে কি বড় কষ্ট হয় গো তোমার? কবি।        ওকি কথা মুরলা লো, বলিতে যে নাই! তুই ছেলেবেলাকার সঙ্গিনী আমার! কাঁদিস্‌ না, কাঁদিস্‌ না, মোছ্‌ অশ্রুধার! আহা, সখি, বড় সুখী হই আমি মনে যদি দেখি প্রেমে তুই পড়েছিস্‌ কার, সুখেতে আছিস্‌ তোরা মিলি দুইজনে! নিরাশ্রয় মনে আসে কত কি ভাবনা, কিছুতে অধীর হৃদি মানে না সাত্ত্বনা– সজনি, অমন সব ভাবনা-আঁধার ভাবিস্‌ নে কখনো লো, ভাবিস্‌ নে আর! মুরলা।      কবি গো, রজনীগন্ধা ফুটেছিল গাছে– তুমি ভালবাস ব’লে  আপনি এনেছি তুলে, নেবে কি এ ফুলগুলি, রাখিবে কি কাছে? কবি।        সখি লো, নলিনী কাল দুটি চাঁপা তুলে পরায়ে দেছিল মোর দুই কর্ণমূলে, পরশিতে দলগুলি পড়িছে ঝরিয়া, এখনো সুবাস তার যায় নি মরিয়া। মুরলা।      দেখি সখা, একবার দেখি হাতখানি– এ হাত কাহারে, কবি, করিবে অর্পণ? কত ভাল তোমারে সে বাসিবে না জানি! না জানি, তোমারে কত করিবে যতন! কিসে তুমি রবে সুখী   সকলি সে জানিবে কি? দেখিবে কি প্রতি ক্ষুদ্র অভাব তোমার? […]
ভগ্নহৃদয় চতুর্দশ সর্গ bhagno hriday coturdos sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় চতুর্দশ সর্গ bhagno hriday coturdos sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় চতুর্দশ সর্গ bhagno hriday coturdos sorgo[ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় চতুর্দশ সর্গ ভগ্নহৃদয় চতুর্দশ সর্গ bhagno hriday coturdos sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর মুরলা ও কবি কবি।        কত দিন দেখিয়াছি তোরে, লো মুরলে, একেলা কাঁদিতেছিস বসিয়া বিরলে। করতলে রাখি মুখ–  কি জানি কিসের দুখ– বড় বড় আঁখিদুটি মগ্ন অশ্রুজলে! বড়, সখি, ব্যথা লাগে হেরি তোর মুখ! এমন করুণ আহা!  ফেটে যায় বুক। ভাল কি বাসিস কারে?  কত দিন বল্‌ পোষণ করিবি হৃদে হৃদয়-অনল? যত তোর কথা আছে   বলিস আমার কাছে, এত স্নেহ কোথা পাবি– এত অশ্রুজল? মুরলা।      কারে বা ভাল বাসিব কবি গো আমার? ভালবাসা সাজে কি গো এই মুরলার? সখা, এত আমি দীন,  এতই গো গুণহীন, ভালবাসিতে যে, কবি, মরি গো লজ্জায়। যদি ভুলি আপনারে,   যদি ভালবাসি কারে, সে জন ফিরেও কভু দেখে কি আমায়? যদি বা সে দয়া ক’রে  আদর করে গো মোরে, সঙ্কোচেতে দিবানিশি দহি না কি তবু? তাই, কবি, বলি তাই–  ভাল যে বাসিতে নাই, ভালবাসা মুরলারে সাজে কি গো কভু? দূর হোক– মুরলার কথা দূর হোক– মুরলার দুখজ্বালা মুরলার র’ক– বল, কবি, গেছিল কি নলিনীর কাছে? […]
ভগ্নহৃদয় ত্রয়োদশ সর্গ bhagno hriday troyodos sorgo কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় ত্রয়োদশ সর্গ bhagno hriday troyodos sorgo কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় ত্রয়োদশ সর্গ bhagno hriday troyodos sorgo কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয়  কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় ত্রয়োদশ সর্গ ভগ্নহৃদয় ত্রয়োদশ সর্গ bhagno hriday troyodos sorgo কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর ললিতা। ললিতা।    ভেঙ্গেছে ভেঙ্গেছে যত লজ্জা ললিতার। মুক্তকণ্ঠে শুধাইছে, সখা, বার বার– কি করিব বল দেখি তোমার লাগিয়া? কি করিলে জুড়াইতে পারিব ও হিয়া? এই পেতে দিনু বুক– রাখ, সখা, রাখ মুখ– ঘুমাও তুমি গো, আমি রহিব জাগিয়া! খুলে বল, বল সখা, কি দুঃখ তোমার! অশ্রুজলে মিশাইব অশ্রুজলধার। একদিন বলেছিলে মোর ভালবাসা পেলেই পুরিবে তব প্রণয়পিপাসা! বলেছিলে সব তব করিছে নির্ভর পৃথিবীর সুখ দুঃখ আমারি উপর। কই সখা? প্রাণ মন  করেছি ত সমর্পণ, দিয়েছি ত যাহা কিছু ছিল আপনার– তবু কেন শুকাল না অশ্রুবারিধার? অনিল।      ললিতা রে, ললিতা রে, আমার কিসের দুখ হৃদয়ে জাগিছে যবে ওই তোর মধুমুখ! জীবননিশীথ মোর  ও রবিকিরণে তোর একেবারে মিশায়েছি আপনারে পাশরিয়া– মাঝে মাঝে হৃদাকাশে   যদিও বা মেঘ আসে, ভিতরে তবুও হাসে সে রবিকিরণ প্রিয়া! ওই স্মিত আঁখি দুটি   হৃদয়ে রহিয়া ফুটি রেখেছে ফুল ফুটায়ে প্রাণের বিজন বনে! তব প্রেমসুধাধারা   ঝরিয়া নির্ঝর-পারা তুলেছে হরিত করি এই মরুভূমি-মনে। […]
ভগ্নহৃদয় দ্বাদশ সর্গ bhagno hriday dhados sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় দ্বাদশ সর্গ bhagno hriday dhados sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় দ্বাদশ সর্গ bhagno hriday dhados sorgo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় দ্বাদশ সর্গ ভগ্নহৃদয় দ্বাদশ সর্গ bhagno hriday dhados sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর নলিনী বিজয় বিনোদ প্রমোদ অশোক সুরেশ নীরদ ও অনিল                                           […]
ভগ্নহৃদয় একাদশ সর্গ bhagno hriday ekadosh sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় একাদশ সর্গ bhagno hriday ekadosh sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় একাদশ সর্গ bhagno hriday ekadosh sorgo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় একাদশ সর্গ ভগ্নহৃদয় একাদশ সর্গ bhagno hriday ekadosh sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর অনিল                                           […]
ভগ্নহৃদয় দশম সর্গ bhagno hriday dasam sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় দশম সর্গ bhagno hriday dasam sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় -দশম সর্গ bhagno hriday dasam sorgo[ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় দশম সর্গ ভগ্নহৃদয় দশম সর্গ bhagno hriday dasam sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর মুরলা [কবির প্রবেশ] কবি।        সকাল হইতে, মুরলা সখি লো,       খুঁজিয়া বেড়াই তোরে, বড়ই অধীর-হরষে আমার       হৃদয় গিয়েছে ভরে। পারি নে রাখিতে প্রাণের উচ্ছ্বাস, আকুল ব্যাকুল করিতে প্রকাশ, অধীর হইয়া সকাল হইতে       খুঁজিয়া বেড়াই তোরে। তোরে না কহিলে হৃদয়ের কথা       মন শান্তি নাহি মানে; কেন, সখি, তুই ব’সে রয়েছিস্‌       একা একা এই খানে? দেখ, সখি, আজ গিয়েছিনু আমি       প্রমোদকাননে তার, […]
ভগ্নহৃদয় নবম সর্গ bhagno hriday navom sorgo কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় নবম সর্গ bhagno hriday navom sorgo কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয়- নবম সর্গ bhagno hriday navom sorgo কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় নবম সর্গ ভগ্নহৃদয় নবম সর্গ bhagno hriday navom sorgo কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর নলিনী ও সখীগণ নলিনী।              [গাহিতে গাহিতে] কি হল আমার? বুঝি বা সজনি       হৃদয় হারিয়েছি! প্রভাতকিরণে সকাল বেলাতে মন লয়ে সখি গেছিনু খেলাতে, মন কুড়াইতে, মন ছড়াইতে, মনের মাঝারে খেলি বেড়াইতে, মনফুল দলি চলি বেড়াইতে– সহসা, সজনি, চেতনা পাইয়া সহসা, সজনি, দেখিনু চাহিয়া রাশি রাশি ভাঙ্গা হৃদয়মাঝারে       হৃদয় হারিয়েছি! পথের মাঝেতে খেলাতে খেলাতে       হৃদয় হারিয়েছি! যদি কেহ, সখি, দলিয়া যায়! তার ‘পর দিয়া চলিয়া যায়! শুকায়ে পড়িবে, ছিঁড়িয়া পড়িবে– দলগুলি তার ঝরিয়া পড়িবে,       যদি কেহ, সখি, দলিয়া যায়! আমার কুসুমকোমল হৃদয়       কখনো সহে নি রবির কর, আমার মনের কামিনী-পাপড়ি       সহে নি ভ্রমরচরণ-ভর! চিরদিন সখি বাতাসে খেলিতে, […]
ভগ্নহৃদয় অষ্টম সর্গ bhagno hriday ostom sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় অষ্টম সর্গ bhagno hriday ostom sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় অষ্টম সর্গ bhagno hriday ostom sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় অষ্টম সর্গ ভগ্নহৃদয় অষ্টম সর্গ bhagno hriday ostom sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর মুরলা ও চপলা চপলা।           দেখ্‌, সখি মোর, সত্য কহি তোরে       প্রাণে বড় ব্যথা বাজে– চপলার কেহ সখী নাই  হেথা       এত বালিকার মাঝে! তোদের ও মুখ হেরিলে মলিন       হৃদয় কাঁদিয়া উঠে, আকুল হইয়া শুধাবার তরে       তাড়াতাড়ি আসি ছুটে। শতবার করে শুধাই তোদের,       কথা না কহিস্‌ তবু– ভাবিস চপলা অবোধ বালিকা       কিছু সে বুঝে না কভু! চোখের জলের কাহিনী বুঝে না,       বুঝে না সে ভালবাসা, পড়িতে পারে না প্রাণের লিখন       দুখের সুখের ভাষা! ভাল, সখি, ভাল, নাইবা বুঝিল       তাহাতে কি যায় আসে? চপলা কি শুধু হাসিতেই জানে,       কাঁদিতে কি জানে না সে? মুরলা আমার, তোরে আমি এত […]

জনপ্রিয় খবর

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত