ভগ্নহৃদয় বিংশ সর্গ bhagno hriday bingso sorgo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় বিংশ সর্গ ভগ্নহৃদয় বিংশ সর্গ bhagno hriday bingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর নলিনী গান সখি লো, শোন্ লো তোরা শোন্, আমি যে পেয়েছি এক মন! সুখ দুঃখ হাসি অশ্রুধার, সমস্ত আমার কাছে তার– পেয়েছি পেয়েছি আমি, সখি, একটি সমগ্র মন প্রাণ! লাজ ভয় কিছু নাই তার, নাই তার মান অভিমান! রয়েছে তা আমারি মুঠিতে, সাধ গেলে পারি তা টুটিতে, যা ইচ্ছা করিতে পারি তাই– সাধ গেলে হাসাই কাঁদাই, সাধ গেলে ফেলে তারে দিই, সাধ গেলে তুলে তারে রাখি, ইচ্ছা হয় তাড়াইতে পারি, ইচ্ছা হয় কাছে তারে ডাকি! জানে না সে রোষ করিবারে, ফিরে যেতে নাহি পারে আর, শুধু জানে হাসিতে কাঁদিতে– আর কিছু সাধ্য নাই তার! […]