আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ট্যাগ আমার রবীন্দ্রনাথ

ভগ্নহৃদয় সপ্তম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় সপ্তম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় সপ্তম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় সপ্তম সর্গ ভগ্নহৃদয় সপ্তম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর অনিল ললিতা অনিল                    [গাহিতে গাহিতে] কাছে তার যাই যদি   কত যেন পায় নিধি, তবু হরষের হাসি ফুটে ফুটে ফুটে না! কখনো বা মৃদু হেসে   আদর করিতে এসে সহসা সরমে বাধে, মন উঠে উঠে না! রোষের ছলনা করি   দূরে যাই, চাই ফিরি, চরণ বারণ তরে উঠে উঠে উঠে না। কাতর নিশ্বাস ফেলি,   আকুল নয়ন মেলি চাহি থাকে, লাজ-বাঁধ তবু টুটে টুটে না! যখন ঘুমায়ে থাকি   মুখপানে মেলি আঁখি চাহি থাকে, দেখি দেখি সাধ যেন মিটে না! সহসা উঠিলে জাগি,   তখন কিসের লাগি সরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না! লাজময়ি! তোর চেয়ে   দেখি নি লাজুক মেয়ে, প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না! ললিতা।                       [স্বগত] পাষাণে বাঁধিয়া মন   আজ করেছিনু পণ কাছে যাব– কথা কব– যাচিব আদর আজ! ওরে, মন, ওরে মন, কার কাছে তোর লাজ? আপনার চেয়ে যারে করেছিস্‌ আপনার তার কাছে বল্‌ দেখি কিসের সরম আর? অনিল।      ফুল তুলিবার ছলে ওই যে ললিতা আসে, মনে মনে জানা আছে   এলেই আমার কাছে অমনি হাতটি ধরি বসাব আমার পাশে। অন্য দিকে -পানে আমি চাহিয়া রহিব আজ, দেখিব কেমন করি কোথা তার থাকে লাজ? ললিতা। […]
ভগ্নহৃদয় ষষ্ঠ সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় ষষ্ঠ সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় ষষ্ঠ সর্গ [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় ষষ্ঠ সর্গ ভগ্নহৃদয় ষষ্ঠ সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর কবি ও মুরলা কবি।         উন্মাদিনী কল্লোলিনী   ক্ষুদ্র এক নির্ঝরিণী শিলা হতে শিলান্তরে লুটিয়া লুটিয়া, নেচে, নেচে, অট্টহেসে,   ফেনময় মুক্তকেশে প্রশান্ত হ্রদের কোলে পড়ে ঝাঁপাইয়া! শুধু মুহূর্ত্তের তরে    তিল বিচলিত করে সে প্রশান্ত সলিলের শুধু এক পাশ– উনমত্ত কোলাহল   অধীর তরঙ্গদল মুহূর্ত্তের মাঝে সব পায় গো বিনাশ! দেখ, সখি, গৃহমাঝে দেখ গো চাহিয়া, নাচ, গান, বাদ্য, হাসি–   আমোদ কল্লোলরাশি– নিশীথপ্রশান্তি-মাঝে পড়িছে ঝাঁপিয়া! আলোকে আলোকে গৃহ উঠেছে মাতিয়া, স্ফটিকে স্ফটিকে আলো নাচে বিদ্যুতিয়া, শত রমণীর পদ পড়ে তালে তালে। চরণের আভরণ    নেচে নেচে প্রতিক্ষণ শত আলোকের বাণ হানে এককালে, মূর্চ্ছিয়া পড়িছে আলো হীরকে হীরকে! শতকৃষ্ণ আঁখিতারা    হানিছে আলোকধারা– শত হৃদে পড়ে গিয়া ঝলকে ঝলকে! চারি দিকে ছুটিতেছে আলোকের বাণ, চারি দিকে উঠিতেছে হাসি বাদ্য গান। কিন্তু হেথা চেয়ে দেখ কি শান্ত যামিনী! কি শুভ্র জোছনা ভায়! কি শান্ত বহিছে বায়! কেমন ঘুমন্ত আছে প্রশান্ত তটিনী! বল, সখি, পূর্ণিমা কি আমাদের রাত? করি আপনার মনে রজনী প্রভাত!                গান নীরব রজনী দেখ মগ্ন জোছনায়। […]
ভগ্নহৃদয় পঞ্চম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় পঞ্চম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় পঞ্চম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় পঞ্চম সর্গ ভগ্নহৃদয় পঞ্চম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর কানন  রাত্রি অনিল ললিতা। নলিনী ও সখীগণ। বিজয় সুরেশ বিনোদ প্রমোদ অশোক নীরদ কাননের এক পাশে ললিতার প্রতি অনিলের গান               বউ! কথা কও! সারাদিন বনে বনে   ভ্রমিছি আপন মনে, সন্ধ্যাকালে শ্রান্ত বড়– বউ, কথা কও! শুন লো, বকুল-ডালে   লুকায়ে পল্লবজালে পিক-সহ পিকবধূ মুখে মুখ মিলায়ে দু জনেতে এক প্রাণ   গাহিতেছে এক গান, রাশি রাশি স্বরসুধা বাতাসেরে বিলায়ে। সারাদিন তপনের কিরণেতে তাপিয়া সন্ধ্যাকালে নীড়ে ফিরে আসিয়াছে পাপিয়া। প্রিয়ারে না দেখি তার   ঢালিতেছে স্বরধার অধীর বিলাপ তার লতাপাতা-ভিতরে, গলি সে আকুল ডাকে   বসি অতি দূর-শাখে প্রাণের বিহগী তার “যাই যাই” উতরে। অতি উচ্চ শাখে উঠি   দেখ লো কপোত দুটি মুখে মুখে কানে কানে কত কথা বলিছে, বুকে বুক মিলাইয়া   চঞ্চুপুট বুলাইয়া, কপোতী সে কপোতের আদরেতে গলিছে! এস প্রিয়ে, এস তবে   মধুর– মধুর রবে জুড়াও শ্রবণ মোর– বউ! কথা কও! যদি বড় হয় লাজ   আমার বুকের মাঝ পাখার ভিতরে মুখ লুকাও তোমার! অতি ধীরে মৃদু-মধু   বুকের কাছেতে, বধূ, দু-চারিটি কথা শুধু বল একবার! [কিছুক্ষণ থামিয়া] তবে কি কবে না কথা, পূরাবে না আশা? ভাল ভাল, কোয়ো নাকো,   মুখ ফিরাইয়া থাকো, বুঝিনু আমার পরে নাই ভালবাসা। […]
চুম্বন chumbon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

চুম্বন chumbon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

 চুম্বন -রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল কবিতার শিরনামঃ চুম্ব’ন চুম্বন chumbon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর অধরের কানে যেন অধরের ভাষা। দোঁহার হৃদয় যেন দোঁহে পান করে। গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা তীর্থযাত্রা করিয়াছে অধর সংগমে। দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে দেহের সীমায় […]
ভগ্নহৃদয় চতুর্থ সর্গ bhagno hriday chothurtho sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় চতুর্থ সর্গ bhagno hriday chothurtho sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় চতুর্থ সর্গ bhagno hriday chothurtho sorgo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় চতুর্থ সর্গ ভগ্নহৃদয় চতুর্থ সর্গ bhagno hriday chothurtho sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গান বিপাশার তীরে ভ্রমিবারে যাই, প্রতিদিন প্রাতে দেখিবারে পাই লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে        একটি মধুর মুখ। চারি দিকে তার ফুটে আছে ফুল, কেহ বা হেলিয়া পরশিছে চুল, দুয়েকটি শাখা কপাল ছুঁইয়া, দুয়েকটি আছে কপোলে নুইয়া, কেহবা এলায়ে চেতনা হারায়ে        চুমিয়া আছে চিবুক। বসন্ত প্রভাতে লতার মাঝারে        মুখানি মধুর অতি! অধর দুটির শাসন টুটিয়া রাশি রাশি হাসি পড়িছে ফুটিয়া, দুটি আঁখি-‘পরে মেলিছে মিশিছে        তরল চপল জ্যোতি। দ্বিতীয় গান প্রতিদিন যাই সেই পথ দিয়া,       দেখি সেই মুখখানি– কুসুমমাঝারে রয়েছে ফুটিয়া       কুসুমগুলির রাণী! […]
বিবসনা bibasana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বিবসনা bibasana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বিবসনা -রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল কবিতার শিরনামঃ বিব’সনা বিবসনা bibasana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর ফেলো গো বসন ফেলো,ঘুচাও অঞ্চল। পরো শুধু সৌন্দর্যের নগ্ন আবরণ সুরবালিকার বেশ কিরণবসন। পরিপূর্ণ তনুখানি বিকচ কমল, জীবনের যৌবনের লাবণ্যের মেলা। বিচিত্র বিশ্বের মাঝে দাঁড়াও একেলা। সর্বাঙ্গে পড়ুক তব চাঁদের কিরণ, সর্বাঙ্গে মলয়-বায়ু করুক সে খেলা। অসীম […]
চরণ choron [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

চরণ choron [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

চরণ -রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল কবিতার শিরনামঃ চর’ণ চরণ choron [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর দুখানি চ’রণ পড়ে ধরণীর গায়– দুখানি অলস রাঙা কোমল চর’ণ। শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়, শত লক্ষ কুসুমের পরশস্বপন। শত বসন্তের যেন ফুটন্ত অশোক ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায়। প্রভাতের প্রদোষের দুটি সূর্যলোক অস্ত গেছে যেন […]
ভগ্নহৃদয় তৃতীয় সর্গ bhagno hriday titio sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় তৃতীয় সর্গ bhagno hriday titio sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় তৃতীয় সর্গ bhagno hriday titio sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় তৃতীয় সর্গ ভগ্নহৃদয় তৃতীয় সর্গ bhagno hriday titio sorgo  [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর অনিল।           ও হাসি কোথায় তুই শিখেছিলি বোন? বিষণ্ন অধর দুটি   অতি ধীরে ধীরে টুটি অতি ধীরে ধীরে ফুটে হাসির কিরণ। অতি ঘন মেঘমালা    ভেদি স্তরে স্তরে, বালা, সায়াহ্ন জলদপ্রান্তে দেয় যথা দেখা ম্লান তপনের মৃদু কিরণের রেখা। কত ভাবনার স্তর    ভেদ করি পর পর ওই হাসিটুকু আসি পঁহুছে অধরে! ও হাসি কি অশ্রুজলে সিক্ত থরে থরে? ও হাসি কি বিষাদের গোধূলির হাস? ও হাসি কি বরষার      সুকুমারী লতিকার ধৌতরেণু ফুলটির অতি মৃদু বাস? মুরলা রে, কেন আহা, এমন তু’ হলি! এত ভালবাসা কারে দিলি জলাঞ্জলি? যে জন রেখেছে মন শূন্যের উপরে, আপনারি ভাব নিয়া     উলটিয়া পালটিয়া দিনরাত যেই জন শূন্যে খেলা করে, শূন্য বাতাসের পটে শত শত ছবি মুছিতেছে আঁকিতেছে–    শতবার দেখিতেছে– সেই এক মোহময় স্বপ্নময় কবি– সদা যে বিহ্বল প্রাণে    চাহিয়া আকাশ-পানে, আঁখি যার অনিমিষ আকাশের প্রায়, […]
হৃদয়-আকাশ hriday akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়-আকাশ hriday akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয়-আকাশ -রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল কবিতার শিরনামঃ হৃদয় আকাশ হৃদয়-আকাশ hriday akash [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর আমি ধরা দিয়েছি গো আকাশের পাখি, নয়নে দেখেছি তব নূতন আকাশ। দুখানি আঁখির পাতে কী রেখেছ ঢাকি, হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস। হৃদয় উড়িতে চায় হোথায় একাকী আঁখি-তারকার দেশে করিবারে বাস। ঐ গগনেতে চেয়ে উঠিয়াছে […]
অঞ্চলের বাতাস oncholer batas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

অঞ্চলের বাতাস কবিতা । কড়ি ও কোমল । Oncholer Batas Kobita

অঞ্চলের বাতাস (Oncholer Batas) কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কড়ি ও কোমল কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি সূক্ষ্ম অনুভূতি, আকস্মিক স্পর্শ এবং অদৃশ্য ভালোবাসার বার্তা বহনকারী বাতাসের প্রতীকী চিত্রায়ণ। কবি এখানে প্রাকৃতিক ঘটনার মধ্য দিয়ে অন্তর্গত আবেগ ও মানবমনের গভীর রহস্যকে ফুটিয়ে তুলেছেন। ভাষা সুললিত, ধ্বনিমাধুর্যে ভরা, এবং ইন্দ্রিয় জাগ্রতকারী চিত্রকল্পে সমৃদ্ধ। কবিতার মৌলিক তথ্য কবি: রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ: […]

জনপ্রিয় খবর

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত