আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

কত দিবা কত বিভাবরী koto diba koto bibhabori [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

কতদিবা কত বিভা-বরী koto diba koto bibhabori [ কবি-তা ]

– রবী-ন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : উৎ-সর্গ [ ১৯১৪]

কবি-তার শিরোনামঃ কত দিবা কত বিভা-বরী

কত দিবা কত বিভাবরী koto diba koto bibhabori [ কবি-তা ] – রবী-ন্দ্রনাথ ঠাকুর

    কতদিবা কত বিভা-বরী

কত নদী নদে  লক্ষ স্রোতের

          মাঝখানে এক পথ ধরি,

          কত ঘাটে ঘাটে  লাগায়ে,

          কত সারিগান  জাগায়ে,

কত অঘ্রানে  নব নব ধানে

          কতবার কত বোঝা ভরি

          কর্ণধার হে কর্ণধার,

          বেচে কিনে কত স্বর্ণভার

কোন্‌ গ্রামে আজ   সাধিতে কী কাজ

          বাঁধিয়া ধরিলে তব তরী।

          হেথা বিকিকিনি  কার হাটে।

কেন এত ত্বরা  লইয়া পসরা,

          ছুটে চলে এরা কোন্‌ বাটে।

          শুন গো থাকিয়া  থাকিয়া

          বোঝা লয়ে যায়  হাঁকিয়া,

সে করুণ স্বরে    মন কী যে করে–

          কী ভেবে আমার  দিন কাটে।

          কর্ণধার হে কর্ণধার,

          বেচে কিনে লও  স্বর্ণভার–

হেথা কারা রয়   লহো পরিচয়,

          কারা আসে যায়  এই ঘাটে।

          যেথা হতে যাই, যাই কেঁদে।

এমনটি আর  পাব কি আবার

          সরে না যে মন  সেই খেদে।

          সে-সব কাঁদন ভুলালে,

          কী দোলায় প্রাণ  দুলালে।

হোথা যারা তীরে  আনমনে ফিরে

          আমি তাহাদের মরি সেধে।

          কর্ণধার হে  কর্ণধার,

          বেচে কিনে লও  স্বর্ণভার।

এই হাটে নামি  দেখে লব আমি–

          এক বেলা তরী রাখো বেঁধে।

          গান ধর তুমি কোন্‌ সুরে।

মনে পড়ে যায়  দূর হতে এনু,

          যেতে হবে পুন কোন্‌ দূরে।

          শুনে মনে পড়ে,  দুজনে

          খেলেছি সজনে  বিজনে,

সে যে কত দেশ  নাহি তার শেষ–

          সে যে কতকাল  এনু ঘুরে।

          কর্ণধার হে  কর্ণধার,

          বেচে কিনে লও  স্বর্ণভার।

বাজিয়াছে শাঁখ,  পড়িয়াছে ডাক

          সে কোন্‌ অচেনা  রাজপুরে।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত