আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ভগ্নহৃদয় চতুর্বিংশ সর্গ bhagno hriday choturbingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

ভগ্নহৃদয়- চতুর্বিংশ সর্গ bhagno hriday choturbingso sorgo [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয়

কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় চতুর্বিংশ সর্গ

ভগ্নহৃদয় চতুর্বিংশ সর্গ bhagno hriday choturbingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

নলিনী
সে জন চলিয়া গেল কেন?
কি আমি করেছি বল্‌ হেন!
সে মোরে দেছিল ভালবাসা,
আমি তারে দিয়েছিনু আশা।
হেসেছি তাহার পানে চেয়ে,
তুষেছি তাহারে গান গেয়ে!
এক সাথে বসেছি হেথায়,
তবে বল’ আর কি সে চায়?
চায় কি সঁপিব তারে প্রাণ,
করিব জগৎ মোর দান?
মোর অশ্রুজল– মোর হাসি–
আমার সমস্ত রূপরাশি?
কে তার হৃদয় চেয়েছিল?
আপনি সে এনে দিয়েছিল।
পাছে তার মন ব্যথা পায়,
জ্ব’লে মরে প্রেম-উপেক্ষায়,
দয়া ক’রে হেসেছিনু তাই–
তাই তার মুখপানে চাই।
দয়া ক’রে গান গেয়েছিনু,
দয়া ক’রে কথা কয়েছিনু।
একি তবে মন-বিনিময়?
হৃদয়ের বিসর্জ্জন নয়?
সখি, তোরা বল্‌ দেখি, সত্য চ’লে গেল সে কি?
ফিরায়ে কি লইল হৃদয়?
এবার যদি সে আসে যাইব তাহার পাশে,
ভাল করে কথা কব হেসে–
গান গাব তার কাছে এসে?
এত দূরে গেছে তার মন,
গলাতে কি নারিব এখন?
Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত