প্রৌঢ় কবিতা [ prourho Kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ চিত্রা
কবিতার নামঃ প্রৌঢ়
প্রৌঢ় কবিতা । prourho Kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
যৌবননদীর স্রোতে তীব্র বেগভরে
একদিন ছুটেছিনু; বসন্তপবন
উঠেছিল উচ্ছ্বসিয়া; তীর উপবন
ছেয়েছিল ফুল্ল ফুলে; তরুশাখা-‘পরে
গেয়েছিল পিককুল– আমি ভালো করে
দেখি নাই শুনি নাই কিছু– অনুক্ষণ
দুলেছিনু আলোড়িত তরঙ্গশিখরে
মত্ত সন্তরণে। আজি দিবা-অবসানে
সমাপ্ত করিয়া খেলা উঠিয়াছি তীরে,
বসিয়াছি আপনার নিভৃত কুটিরে;
বিচিত্র কল্লোলগীত পশিতেছে কানে,
কত গন্ধ আসিতেছে সায়াহ্নসমীরে–
বিস্মিত নয়ন মেলি হেরি শূন্যপানে
গগনে অনন্তলোক জাগে ধীরে ধীরে।

![চিত্রপটে নিদ্রিতা রমণীর চিত্র citropote nidrita romonir citro [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রপটে নিদ্রিতা রমণীর চিত্র citropote nidrita romonir citro [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/চিত্রপটে-নিদ্রিতা-রমণীর-চিত্র-citropote-nidrita-romonir-citro-কবিতা--1024x536.gif)





![বসন্ত আওল রে basanto aolo re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত আওল রে basanto aolo re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বসন্ত-আওল-রে-basanto-aolo-re-কবিতা--1024x536.gif)
![বর্ষশেষ-কল্পনা borshoshesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষশেষ-কল্পনা borshoshesh [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বর্ষশেষ-কল্পনা-borshoshesh-কবিতা--1024x536.gif)
