“যাত্রাপথ” কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর–এর অন্ত্যপর্বের কাব্যগ্রন্থ আকাশ প্রদীপ (১৯৩৯)-এর একটি গুরুত্বপূর্ণ রচনা। আকাশ প্রদীপ গ্রন্থটি রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্বের চিন্তা, অভিজ্ঞতা ও আত্মসমালোচনার এক গভীর দলিল। এই পর্যায়ের কবিতাগুলিতে তিনি শৈশবস্মৃতি, জ্ঞানার্জনের পথ, জীবনের অনিশ্চয়তা এবং বোঝা–না–বোঝার মধ্য দিয়ে গড়ে ওঠা মানবচেতনার কথা বলেছেন। “যাত্রাপথ” কবিতায় শৈশবে বই পড়ার অভিজ্ঞতা থেকে শুরু করে জীবনের […]