ভগ্নহৃদয় তৃতীয় সর্গ bhagno hriday titio sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয় কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় তৃতীয় সর্গ ভগ্নহৃদয় তৃতীয় সর্গ bhagno hriday titio sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর অনিল। ও হাসি কোথায় তুই শিখেছিলি বোন? বিষণ্ন অধর দুটি অতি ধীরে ধীরে টুটি অতি ধীরে ধীরে ফুটে হাসির কিরণ। অতি ঘন মেঘমালা ভেদি স্তরে স্তরে, বালা, সায়াহ্ন জলদপ্রান্তে দেয় যথা দেখা ম্লান তপনের মৃদু কিরণের রেখা। কত ভাবনার স্তর ভেদ করি পর পর ওই হাসিটুকু আসি পঁহুছে অধরে! ও হাসি কি অশ্রুজলে সিক্ত থরে থরে? ও হাসি কি বিষাদের গোধূলির হাস? ও হাসি কি বরষার সুকুমারী লতিকার ধৌতরেণু ফুলটির অতি মৃদু বাস? মুরলা রে, কেন আহা, এমন তু’ হলি! এত ভালবাসা কারে দিলি জলাঞ্জলি? যে জন রেখেছে মন শূন্যের উপরে, আপনারি ভাব নিয়া উলটিয়া পালটিয়া দিনরাত যেই জন শূন্যে খেলা করে, শূন্য বাতাসের পটে শত শত ছবি মুছিতেছে আঁকিতেছে– শতবার দেখিতেছে– সেই এক মোহময় স্বপ্নময় কবি– সদা যে বিহ্বল প্রাণে চাহিয়া আকাশ-পানে, আঁখি যার অনিমিষ আকাশের প্রায়, […]